জিম্বাবুয়ের
কাছে ৯৯ রানের বড়
হারে ত্রিদেশীয় সিরিজ থেকে শুরুতেই ছিটকে
যাওয়ার দশা বাংলাদেশের। প্রত্যেক
দল গ্রুপ পর্বে খেলবে দুটি করে ম্যাচ,
সেরা দুই দল যাবে
ফাইনালে। প্রথম ম্যাচেই বিশাল ব্যবধানে হেরে গিয়ে রানরেটও
তলানিতে, তাই ফাইনাল খেলাটা
এখন স্রেফ অলৌকিক অঙ্ক।
আগে
ব্যাট করা জিম্বাবুয়ে ৫০
ওভারে ৮ উইকেট হারিয়ে
তোলে ২৭১ রান। জবাবে
বাংলাদেশ ৩৩.৪ ওভারে
১৭২ রানে অলআউট। সর্বোচ্চ
৪৬ রান করেছেন তানজিদ
হাসান তামিম, ২৬ রান সাইফ
হাসানের। ৪ উইকেট নিয়েছেন
ব্র্যাড ইভানস, সিকান্দার রাজা ও ওয়েল...