মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
গত সেপ্টেম্বরে সালমান আলি আগার ব্যাটে ছিল রান খরা। ইংল্যান্ড সফর থেকে এক টেস্ট খেলে ফিরে আসতে হয় দেশে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সেই সালমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ৯০ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলেছেন সালমান। ইনিংসে আর কোনো সেঞ্চুরি না থাকলেও ৩০৫ রান তুলে পাকিস্তান। ৪ উইকেট এহসান মালিঙ্গার। ইংল্যান্ড থেকে দেশে ফিরে কিংসম্যানের হয়ে ১২ সেপ্টেম্বরের ম্যাচে প্রথম ইনিংসে করেছিলেন অপরাজিত ৩০০। ইসলামাবাদে ৩০ সেপ্টেম্বরের ম্যাচেও খেলেছেন ১৪৫ রানের ইনিংস।



