Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আফগান অধিনায়কের ১১ ওভার বোলিং!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০০:০৩
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে আফগান অধিনায়কের ১১ ওভার বোলিং!

সংগৃহীত ছবি

২-২ সমতায় শেষ হয়েছে ওমানে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। তবে শেষ হলেও রয়ে গেছে এর রেশ। তৃতীয় যুব ওয়ানডেতে নির্ধারিত ১০ এর কোটা পেরিয়ে আফগান অধিনায়ক সোহাইল খান বল করেছিলেন ১১ ওভার। এ নিয়ে অভিযোগও করেছে বাংলাদেশ।

‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান কোচ হান্নান সরকার বলেছেন,‘ আফগানিস্তানের অধিনায়ক তৃতীয় ম্যাচে ১১ ওভার বোলিং করেছেন। অফিসিয়াল স্কোরারের তথ্য দেখার সুযোগ আমাদের ছিল না। তাই দলের ম্যানেজারের ফোনে ক্রিকইনফোর স্কোরকার্ড দেখে আমরা হিসাব রাখছিলাম। আমাদের নিজস্ব অ্যানালিস্টের রেকর্ড অনুযায়ী, সোহাইল খান ১০ ওভার বোলিং করে ফেলেছিলেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে, ততক্ষণে তিনি আরেকটি ওভার শুরু করে দিয়েছেন। সেই ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আম্পায়ারদের বিষয়টি জানাই।’

এ নিয়ে অতিরিক্ত নোট দেওয়ার ব্যাখ্যায় হান্নান বললেন,‘আমরা অধিনায়কের প্রতিবেদনে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তগুলো নিয়ে লিখেছি এবং সোহাইল খানের ১১ ওভারের বিষয়টি উল্লেখ করে একটি অতিরিক্ত নোটও যুক্ত করেছি। সাধারণত অধিনায়কের প্রতিবেদনের নির্ধারিত ফরমে এ ধরনের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা থাকে না। তাই সিদ্ধান্তগুলোর তালিকার পর অতিরিক্ত নোটটি যোগ করা হয়েছে।’

দুই দফায় ম্যাচ রেফারি ইয়াসির লতিফজাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সেখানে এলবিডব্লিউর যেসব সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি সোহাইলের ১১তম ওভার করার ফুটেজও দেওয়া হয়েছে। এ নিয়ে আফগান কোচিং স্টাফ এবং বাংলাদেশের কোচিং স্টাফ তর্কে জড়ায় বলেও জানিয়েছে ক্রিকইনফো।

হান্নান জানান, ‘অফিসিয়াল স্কোরার সোহাইল খানের বোলিংয়ের হিসাব ১০ ওভার দেখানোয় এই অসংগতি তৈরি হয়েছে। একটি ওভার অন্য একজন ক্রিকেটারের নামে যোগ করা হয়েছিল, যিনি আসলে কোনো বোলিংই করেননি।, ওই ক্রিকেটার নিজের ক্যাপ আম্পায়ারের হাতে দিয়েছিলেন। কিন্তু পরে তিনি ক্যাপটি ফেরত নিয়ে নেন এবং তার বদলে অধিনায়ক (সোহাইল খান) বোলিং করেন। স্কোরার বিষয়টি খেয়াল করেননি।’

বিসিবি এক কর্মকর্তা এ নিয়ে ক্রিকইনফোকে বলেছেন,‘দ্বিপাক্ষিক সিরিজে কী ঘটছিল, সেটা নিয়ে তাদের (এসিবিকে) অবগত করতেই আমরা চিঠি দিয়েছি। ভবিষ্যতে আরও সতর্ক থাকার জন্য তাদের বলা হয়েছে।’


আফগানিস্তানবাংলাদেশক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে