Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

চট্টগ্রামে নতুন টুর্নামেন্ট ২২ অক্টোবর থেকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ২১:৫৩
চট্টগ্রামে নতুন টুর্নামেন্ট ২২ অক্টোবর থেকে

চট্টগ্রামের ক্রিকেটের বিকাশ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ তৈরিতে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল)। সোমবার সন্ধ্যা ৬টায় বহদ্দারহাট সংলগ্ন সিকো এরিনায় স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমকালো গালা নাইট ও প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

আগামী ২২ অক্টোবর সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিএফএল ২০২৬। প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, বিসিবি কাউন্সিলর ও সাবেক জাতীয় খেলোয়াড় শহিদুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম এবং সিকো এরিনার পরিচালক ইশমাম চৌধুরী।

এবারের আসরে অংশ নিচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস ও বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। গালা নাইটে ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিচিতি ও সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের নাম ঘোষণার পর ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর পরিচালনায় আধুনিক সফটওয়্যারে ১৩ রাউন্ডের ড্রাফট সম্পন্ন হয়। উন্মুক্ত ক্যাটাগরিতে প্রতিটি নির্বাচনের জন্য ৯০ সেকেন্ড সময় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় ছয় দলের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়।

প্রতিটি দলে রয়েছেন সরাসরি চুক্তির ২ জন, প্রিমিয়ার লীগ ক্যাটাগরির ৯ জন, প্রথম বিভাগের ৩ জন এবং দ্বিতীয় বিভাগ ও বয়সভিত্তিক পর্যায় থেকে ১ জন। খেলোয়াড়দের নির্ধারিত পারিশ্রমিক:  সরাসরি চুক্তি ৪০,০০০, প্রিমিয়ার লীগ ২৫,০০০ টাকা, প্রথম বিভাগ ১৫,০০০ টাকা, প্রমিজিং স্টার ১০,০০০ টাকা।

চট্টগ্রামে নিয়মিত স্থানীয় লীগ আয়োজনের সীমাবদ্ধতার মধ্যে সিএফএল ক্রিকেটারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। গত ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে প্রস্তুতি সভা হয়। পরে সিজেকেএস সদস্য সচিব সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়।

গত দুই মৌসুমে প্রিমিয়ার লীগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা থেকে দলগুলো স্কোয়াড গঠন করেছে। স্থানীয় ও উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং আর্থিক সুরক্ষায় টুর্নামেন্টটি ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফোরএইচ গ্রুপ। সহযোগী স্পনসর ও পার্টনার এনএইচটি স্পোর্টস, রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সল্যুশন, ফিজ আপ, সিকো অ্যারেনা, চৌধুরী গ্রুপ, রূপসী বাংলা, স্পোর্টস বাস্কেট, রিজক, জিবিআই স্পোর্টস।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন এনএইচটি স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মো. তানসির। স্থানীয় ক্রিকেটের বিকাশে সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী—মাহবুবুল আলম (ব্রাদার্স ইউনিয়ন), আরেফীন চৌধুরী (বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব), সরওয়ার আলম মনি (এনএসটি স্পোর্টস), মোহাম্মদ রনি (রাইয়ান স্পোর্টস), আবুল হাশেম রাজা (আম্বিয়া স্পোর্টস) ও লাবিব আহমেদ (বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব)। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফজলে দাইয়ান, জয়নাল আবেদীন, সরওয়ার হোসেন বাবু, ফজলে হাসান মাহমুদ ও মির্জা শাহরিয়ার জামিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ক্রিকেটচট্টগ্রাম ক্রিকেটটি-টোয়েন্টি ক্রিকেটঘরোয়া ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মুখে বলছে রবীন্দ্রবিরোধী, লিখছে রবীন্দ্রনাথের ভাষায়

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’