ডিআরইউ ক্রিকেট ২০২৬
বড় জয়ে শুরু আগামীর সময়ের

আগামীর সময় ক্রিকেট দল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ল্যাব এইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে দৈনিক আগামীর সময়। প্রথমবারের মতো অংশ নিয়ে তারা টাইমস অব বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে।
রাজধানীর পল্টন ময়দানে টসে জিতে ব্যাট করতে নেমে আগামীর সময়ের বোলারদের মাপা বোলিংয়ে টাইমস অব বাংলাদেশ ছয় ওভারে চার উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৪৫ রান। আগামীর সময়ের অধিনায়ক নুরুজ্জামান তানিম, সাখাওয়াত কাওসার, মাসুদ রানা ও ইব্রাহীম রেজওয়ান একটি করে উইকেট নেন।
৪৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩.২ ওভারে জয় নিশ্চিত করে আগামীর সময়। ওপেন করতে নেমে তানিম ৩২ রান করে অপরাজিত থাকেন। মাসুদ রানা রিটায়ার্ড হার্টের আগে ছয় রান করেন। সুদীপ্ত আনন্দ চার রানে অপরাজিত থাকেন।
ব্যাটে-বলে দারুণ নৈপুন্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন তানিম।




