Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে হোসাইনের লেগ স্পিন চমক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৩০
প্রস্তুতি ম্যাচে হোসাইনের লেগ স্পিন চমক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগটা কাজে লাগালেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার মো. হোসাইন। উইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বিসিবি একাদশ ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ম্যাচে হোসাইনের বোলিংই ছিল অন্যতম আকর্ষণ।

বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কালাম সিদ্দিকী আলিন। ১৮৪ বলে ১৩৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২০টি চার ও একটি ছক্কা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগের দুই ম্যাচে সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি এই ব্যাটার। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং করেন ৪০ রান। জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। তাগেনারাইন চন্দরপল করেন ৩১ রান।

এরপর কেভিন উইকহ্যাম ও অধিনায়ক রস্টন চেজ মিলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সামাল দেন। উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে ছিল ৭টি চার। চেজ ৬৫ বলে ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৬ রান তোলে ক্যারিবীয়রা।

বিসিবি একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হোসাইন। ১২.২ ওভার বল করে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। অন্য উইকেটটি পান তরুণ পেসার অনিক দেববর্মা।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ডানহাতি লেগ-ব্রেক গুগলি বোলার হোসাইন বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তারা আমাকে বলেছিল, আমি এটা করতে পারব। তাই আত্মবিশ্বাস নিয়ে বোলিং করেছি।’

তরুণ এই লেগ স্পিনারের মতে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাঁকে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন। বিশেষ করে দ্বিতীয় দিনে উইকেট থেকে কিছুটা টার্ন পাওয়া শুরু করলে তাঁর বোলিং আরও কার্যকর হয়ে ওঠে।

নিজের অনুপ্রেরণা হিসেবে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের নাম উল্লেখ করেন হোসাইন। পাশাপাশি জানান, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে খেলার সময় রিস্ট-স্পিন ক্যাম্পে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইনও তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন।

হোসাইন বলেন, ‘লেগ স্পিনাররা ভালো করতে পারলে বা ভালো বোলিং করতে পারলে অবশ্যই সুযোগ পায়।’ আসন্ন জাতীয় ক্রিকেট লিগে প্রথম দল কিংবা দ্বিতীয় দল—যেখানেই সুযোগ পান না কেন, সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

 

ক্রিকেটপ্রস্তুতি ম্যাচবাংলাদেশ-উইন্ডিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা