টেস্ট চ্যাম্পিয়নশিপের
নির্ধারিত সিরিজ খেলতে ১৮ অক্টোবর বাংলাদেশে আসছে উইন্ডিজ। সিরিজে দুই টেস্ট খেলবে
তারা। মিরপুর ও সিলেটে ম্যাচ দুটি হবে। এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিনদিনের
ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
সিরিজের প্রথম
টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর থেকে। ৫ নভেম্বর থেকে সিলেটে হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ‘এ’ অথবা এইচপি দলের সঙ্গে ২২-২৪ অক্টোবর তিনদিনের প্রস্তুতি ম্যাচ
খেলবে উইন্ডিজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের
তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। ৬ ম্যাচে তিন জয়, ২টি ড্র ও ২টি হারে ৪০...