ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কামিন্দুর সেঞ্চুরি

সংগৃহীত ছবি
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা ছিল রান বন্যার। ইংল্যান্ডের ৪০০ রানের বেশি স্কোরও তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। তাই আজ লাহোরের ফাইনালে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শ্রীলঙ্কা অবশ্য লড়াই করার মত পুঁজিই পেয়েছে। ৮ উইকেটে তারা করেছে ৩২৫ রান।
টেস্টে ৫৬টি সেঞ্চুরি থাকলেও ওয়ানডেতে তিন অঙ্কের রানের মাইলফলকে এতদিন পা রাখা হয়নি কামিন্দু মেন্ডিসের। ফাইনালেই করলেন কীর্তিটা। প্রথম ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পাওয়া কামিন্দু ফেরেন ১২৮ বলে ১২ বাউন্ডারি ২ ছক্কায় ১৩১ রান করে।
সিরিজজুড়ে ঝড় তোলা পাভান রত্নায়েকে জ্বলে উঠেছেন ফাইনালেও। ৬৫ বলে ৮ বাউন্ডারিতে ৭৭ রান করেন তিনি। এবারের ত্রিদেশীয় সিরিজে তার আগের চারটি ইনিংস ৭৯, ১৩০, ২৩* ও ১১৮।
রাওয়ালপিন্ডিতে রত্নায়েকের ১০৬ বলে ১৩০ রানের ঝড়ে ইংল্যান্ডের ৪২৯ রানের পাহাড় টপকে গিয়েছিল শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সালমান আগা ও হারিস রউফ।



