ভারতের কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে গত মঙ্গলবার গভীর রাতে যে আগুন ৯টি প্রাণ কেড়ে নিয়েছিল, গতকাল বৃহস্পতিবারও তার রেশ কাটেনি। সবশেষ তথ্য অনুযায়ী, মৃতদের সাতজন বাংলাদেশের নাগরিক, অন্য দুজন ভারতীয়। শোকের পাশাপাশি এখন সামনে সবচেয়ে জরুরি প্রশ্ন— বাংলাদেশি নাগরিকদের মরদেহ কবে দেশে ফিরবে, পরিবারগুলো ক্ষতিপূরণ পাবে কি না এবং এ দুর্ঘটনার দায় কার? একটি সূত্র বলছে, আজ শুক্রবার সাত বাংলাদেশির মরদেহ দেশে ফিরতে পারে। তবে স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানায়নি কোনো পক্ষই।
সাত মরদেহ দ...