Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিষবাষ্পে ঢাকছে দিল্লি-কলকাতা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০০:৫৭
শেয়ার করুন:
বিষবাষ্পে ঢাকছে দিল্লি-কলকাতা

দিওয়ালির রেশ কাটতে না কাটতেই বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের একাধিক শহর। শীতের শুরুতেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী দিল্লি। একই পরিস্থিতি কলকাতাতেও। বাতাসে বাড়ছে সূক্ষ্ম ধূলিকণা ও বিষাক্ত গ্যাসের পরিমাণ। গত শুক্রবার, দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ৪০০ পার করে যায়। পরদিন সকালেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির ৫৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৩টিতে বাতাসের মান ছিল মারাত্মক পর্যায়ে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দিল্লির একিউআই পৌঁছেছিল ৪৮৫-এ। নয়ডা ও গুরগাঁওয়ের অবস্থাও ছিল উদ্বেগজনক। অন্যদিকে, কলকাতার বাতাসেও দূষণের মাত্রা যথেষ্ট বেশি। এদিন সকালে শহরের একাধিক পর্যবেক্ষণে একিউআই ৩০০-এর কাছাকাছি বা তার বেশি পাওয়া যায়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের ১২ নভেম্বর রাতের ঘণ্টাভিত্তিক পরিসংখ্যানে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে উঠে আসে দিল্লি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে কলকাতা।

দিল্লির এ পরিস্থিতির পেছনে একাধিক কারণ রয়েছে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গমন এবং পাঞ্জাব-হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানো— সব মিলিয়ে দূষণ বাড়ছে। এর সঙ্গে শীতের শুরুতে বাতাসের গতি কমে যাওয়ায় দূষিত কণা সহজে ছড়িয়ে পড়তে পারছে না। ফলে ধোঁয়াশা জমে থাকছে শহরের ওপর।

নাসার উপগ্রহের পর্যবেক্ষণেও ধরা পড়েছে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা। ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানায় ৪ হাজার ১০৭টি এমন ঘটনার সন্ধান মিলেছে। এর মধ্যে পাঞ্জাবে ৩ হাজার ৭২৯টি এবং হরিয়ানায় ৩৭৮টি। শুধু ১২ নভেম্বরই দুই রাজ্যে ৯৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, কলকাতায় পরিবেশবান্ধব বাজি ছাড়া অন্য বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও দিওয়ালিতে ব্যাপক হারে বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। তার প্রভাব পড়েছে শহরের বাতাসে।

দূষণের প্রভাব শুধু শ্বাসকষ্টে সীমাবদ্ধ নয়। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের সাম্প্রতিক বিশ্লেষণে ১৯৭৫ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে প্রকাশিত ১৮৪টি স্বাস্থ্যসংক্রান্ত গবেষণা পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, ১৬৯টি গবেষণায় বায়ুদূষণের সঙ্গে অন্তত একটি স্বাস্থ্যগত সমস্যার যোগসূত্র রয়েছে। অর্থাৎ, প্রায় ৯২ শতাংশ গবেষণাতেই দূষণের ক্ষতিকর প্রভাব উঠে এসেছে। শ্বাসযন্ত্রের অসুখ ছাড়াও হৃদরোগ, ডায়াবেটিস, গর্ভাবস্থায় জটিলতা এবং শিশুদের বিকাশে বাধার মতো সমস্যার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে দূষণ নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্যও বিতর্ক তৈরি করেছে। ১০ নভেম্বর নাগপুরে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত দাবি করেছেন, অতীতে বাজিতে ক্ষতিকর রাসায়নিক থাকত না। সেই বাজির ধোঁয়া পোকামাকড় মারতে সাহায্য করত। ঘি ও তেলের প্রদীপ জ্বালানোর মধ্যেও পরিবেশ শুদ্ধ করার বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, বিজেপির মুখপাত্র গুরুপ্রকাশ পাসোয়ান সরকারের দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগের কথা তুলে ধরে বলেছেন, ঐতিহ্য রক্ষা এবং পরিবেশের সুরক্ষা পরস্পরের বিরোধী নয়।

১১ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বাজি পোড়ানো নিয়ে সমালোচনার জবাব দেন। তার বক্তব্য, দিওয়ালিতে দূষণ বাড়লেও পরে তা কমে যাবে। এক দিনের উৎসব নিয়ে এত উদ্বেগ কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। অন্যদিকে, কংগ্রেস নেতা পবন খেরা দিল্লির দূষণ নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন। তার অভিযোগ, দূষণের মাত্রা কি ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে?

বিষবাষ্পদিল্লিকলকাতাদিওয়ালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!