Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বাজির ধোঁয়ায় হাঁসফাঁস কলকাতা, বিপজ্জনক স্তরে পৌঁছল বায়ুর গুণমান সূচক

  • দেশের বিভিন্ন প্রান্তে বাজির আগুনে মৃত ও আহত একাধিক
  • পুড়েছে দোকানপাট ও যানবাহন
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১১
শেয়ার করুন:
বাজির ধোঁয়ায় হাঁসফাঁস কলকাতা, বিপজ্জনক স্তরে পৌঁছল বায়ুর গুণমান সূচক

কালীপুজো ও দীপাবলির আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল কলকাতার আকাশ। রাতভর বাজি পোড়ানোর জেরে শহরের একাধিক এলাকায় বায়ুদূষণ পৌঁছল উদ্বেগজনক মাত্রায়। বাতাসে বেড়েছে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ। কোনও কোনও এলাকায় এই দূষণের মাত্রা ৫০০ ছাড়িয়েছে। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও বাজির আগুনে প্রাণহানি, আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়েছে দোকানপাট ও যানবাহন।

রবিবার, ৮ নভেম্বর রাতে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় দেদার বাজি ফাটানো হয়। অভিযোগ, রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা এবং শব্দদূষণ সংক্রান্ত বিধি বহু জায়গাতেই মানা হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকেই শহরের বাতাসের মান খারাপ হতে শুরু করে।
রাত ১টায় সল্টলেকে অতি সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল ৩৩৬। বালিগঞ্জে তা ৩২১ এবং যাদবপুরে ৩২৬-এ পৌঁছয়। রবিবার রাত ৯টার পর দূষণ আরও বাড়তে থাকে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়াশা।

এরই মধ্যে বাজি পোড়ানো নিয়ে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শনিবার নিজের বিধানসভা এলাকায় কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছিলেন, বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখ চলে যায়। রবিবার সমালোচনার মুখে পড়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। দাবি করেন, বাজির ধোঁয়ায় বাতাসে ভেসে থাকা রোগের জীবাণু নষ্ট হয়। তাঁর বক্তব্যের সমালোচকদের সিপিএমের সঙ্গে যুক্ত বলেও কটাক্ষ করেন।

অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে পরিবেশবান্ধব বাজি ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। শব্দদূষণ রোধে বিধি মেনে চলার কথাও বলেছিলেন। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও শব্দবাজির দাপট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কলকাতা পুলিশকে উল্লেখ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। পরে অবশ্য সেটি মুছে দেন।

পাপিয়া অধিকারীর বক্তব্যের সঙ্গে একমত নন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর কথায়, উৎসব হবে, বাজিও ফাটবে। কিন্তু নিজের কিংবা অন্যের স্বাস্থ্যের ক্ষতি করা উচিত নয়। বিজেপির চিকিৎসক সেলের সহ-আহ্বায়ক বিশ্বপতি মুখোপাধ্যায়ের বক্তব্য, বাজির ধোঁয়ায় জীবাণু ধ্বংস হওয়ার কোনও ভিত্তি নেই। বরং এই ধোঁয়া মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। পরিবেশকর্মী সুভাষ দত্তও বিধায়কের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, এমন কথা শুনে হাসবেন, না কাঁদবেন, তা-ই বুঝতে পারছেন না।

এদিকে দেশের অন্য প্রান্ত থেকেও এসেছে দুর্ঘটনার খবর। রাজস্থানের পালিতে বাজির দোকানে আগুন লেগে দু’জনের মৃত্যু হয়েছে। দিল্লির নরেলায় রকেট বাজির আঘাতে প্রাণ হারিয়েছে ১০ বছরের এক শিশু। তামিলনাড়ুতে বাজি পোড়াতে গিয়ে আহত হয়ে ২৬৯ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১১০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেখানেও এক শিশুর মৃত্যু হয়েছে।

পুনেতে বাজি থেকে অন্তত ৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জম্মুর নেহরু মার্কেটে আগুনে পুড়েছে অন্তত ১২টি দোকান। উত্তরপ্রদেশের বান্দায় একটি ভাঙারি দোকানে আগুন লেগে ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। নাগপুরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দু’চাকার গাড়ি।

বায়ুর গুণমান সূচককলকাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল