Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জ্ঞানেশ হটাও স্লোগানে উত্তাল কলকাতা

  • লোকভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৩
জ্ঞানেশ হটাও স্লোগানে উত্তাল কলকাতা

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বুধবার কলকাতায় পথে নামল কংগ্রেস। ৭ অক্টোবর দুপুরে ‘জ্ঞানেশ হটাও’ কর্মসূচির অংশ হিসেবে লোকভবন অভিযানে নামেন প্রদেশ কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। লোকভবনের মূল ফটকের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা হলে শুরু হয় ধস্তাধস্তি। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

কংগ্রেসের অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় বসে ও শুয়ে পড়ে স্লোগান দেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড।

এই কর্মসূচির পেছনে রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের আপত্তি। এর আগেও গত ২৫ সেপ্টেম্বরও পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতায় মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন কলেজ স্ট্রিট থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দিকে মিছিল এগোলে পুলিশ তা আটকে দেয়।

এরই মধ্যে মঙ্গলবার, ৬ অক্টোবর দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী সাংসদেরা সংসদ থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন। পুলিশ তাঁদের আটকালে আকাশবাণী ভবনের সামনে দীর্ঘক্ষণ অবস্থান করেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী নেতারা। রাতে তাঁদের আটক করে পুলিশ।
এই আবহে এবার কলকাতাতেও আছড়ে পড়ল আন্দোলন। এই নিয়ে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘কেউ ছাড় পাবে না। সবাইকে ধ্বংস করে দেব। আমরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারি চাই। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।’

কংগ্রেসের অভিযোগ, এসআইআর নিয়ে ভোটারদের অধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দলের দাবি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং জ্ঞানেশ কুমারকে পদ ছাড়তে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ' আমরা জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেফতার চাই। এই আন্দোলন সহজে থামতে দেব না। এটা সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন।'

উত্তালকলকাতাজ্ঞানেশ কুমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে