Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

প্রতীক গেল, নামও অনিশ্চিত; তবু ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের অধিকার বহাল

  • ২৯ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের নির্দেশ চলবে
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫
প্রতীক গেল, নামও অনিশ্চিত; তবু ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের অধিকার বহাল

দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সামনে নতুন পরিস্থিতি তৈরি হলেও দলীয় তহবিল ব্যবহারে আগের অবস্থানই এখনো বহাল আছে। কলকাতা হাইকোর্ট তিনটি ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবহার করতে পারবে বলে নির্দেশ দিয়েছে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অন্তর্বর্তী ব্যবস্থা ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে বলে বলেছেন।

দলের পরিচয় ও নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই মূল সমস্যার কেন্দ্র। কমিশন আসন্ন উপনির্বাচনকে মাথায় রেখে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীকে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছে। আদালতের মতে, কমিশন এখনো কোন গোষ্ঠীর দাবি চূড়ান্তভাবে মেনে নেবে তা সিদ্ধান্ত নেয়নি। তাই ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার আগের নিয়মে পরিবর্তন আনার দরকার নেই।

এই মামলায় রাজ্য অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে আপত্তি জানান। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলাটি ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’- এর নামে করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে ওই নাম ও প্রতীক এখনো কোনও গোষ্ঠী আলাদা করে ব্যবহার করতে পারছে না। তাই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

অবশ্য আদালতও স্পষ্ট করে যে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। উপনির্বাচনের জন্য দেওয়া অন্তর্বর্তী নির্দেশ। তাই দলের তহবিল ব্যবহারে আগের আদালতের নির্দেশ এখনো কার্যকর আছে। তিনটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক শুরু হয় সেগুলি ফ্রিজ করার পর। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বেআইনি লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলির বন্ধ করেছিল।

পরে মমতা শিবির কলকাতা হাইকোর্টে যায়। এরপর গত ৯ জুলাই আদালত বিশেষ আধিকারিক নিয়োগ করে যাতে অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারে এবং নির্দিষ্ট শর্তে সেগুলি ব্যবহার করতে অনুমতি দিতে পারেন।

আদালতের সেই ব্যবস্থায় অতিরিক্ত টাকা খরচের সুযোগ নেই। দলীয় দৈনন্দিন কাজ ও কর্মীদের বেতনসহ প্রয়োজনীয় খরচে অর্থ ব্যবহার করতে হলে বিশেষ আধিকারিকের নজরদারি থাকবে। চেক অনুমোদনের পরই ব্যাংক থেকে টাকা তোলা যাবে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে। এছাড়া অ্যাকাউন্টে বেআইনি লেনদেনের অভিযোগে পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। তবে নাম ও প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। তাই আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের এই অন্তর্বর্তী ব্যবস্থা চলবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কলকাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি