Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তল্লাশি শেষে রাতেই উড়ল ইন্ডিগোর বিমান

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, তল্লাশি শেষে রাতেই উড়ল ইন্ডিগোর বিমান

কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর ফ্লাইটটি শুক্রবার বিকেল ৪টের দিকে ছাড়ার কথা ছিল।

বিমান ছাড়ার প্রস্তুতি প্রায় শেষ। যাত্রীদের নিয়ে কলকাতা থেকে গোরক্ষপুরের পথে পাড়ি দেওয়ার কথা ইন্ডিগোর বিমানের। কিন্তু ঠিক সেই মুহুর্তে বিমানের শৌচালয়ে মিলল একটি চিরকুট যেখানে লেখা - বিমানে বোমা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমন একটা বার্তাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে। যদিও শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তল্লাশির পর হুমকিটি ভুয়ো প্রমাণিত হয়। এরপর রাত প্রায় পৌনে ৯ টা নাগাদ বিমানটি গোরক্ষপুরের উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দর সূত্রে জানা যায় যে, কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর ফ্লাইটটি শুক্রবার বিকেল ৪টের দিকে ছাড়ার কথা ছিল। আর যথারীতি উড়ানের আগে বিমানটি শেষবার চেকিং করছিলেন বিমান কর্মীরা। আর সেই সময়ই শৌচালয়ের ভিতরে একটি টিস্যু পেপার রোলের মধ্যে হাতে লেখা ওই চিরকুট নজরে আসে তাদের। যাতে বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছিল। খবরটি সঙ্গে সঙ্গে পাইলট এবং বিমান সেবিকারা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান।


এরপর আর কোনও ঝুঁকি নেয়নি কলকাতা

বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানের সমস্ত যাত্রীকে দ্রুত নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। খবর যায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বম্ব ডিস পোজাল দলের কাছেও। তড়িঘড়ি স্নিফার ডগ নিয়েও শুরু হয় গোটা বিমানে তল্লাশি। বিমানের ভিতরের বিভিন্ন অংশ, যাত্রীদের মালপত্র সহ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। নিরাপত্তা সংস্থাগুলি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত উড়ান বন্ধ রাখা হয়।

প্রায় কয়েকঘণ্টা ধরে চলা তল্লাশিতে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বিমানে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, নিরাপত্তা পরীক্ষায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফলে এই বোমার হুমকিকে ভুয়ো বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে কে বা কারা ওই চিরকুট বিমানের শৌচালয়ে রেখে গেল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে সেটি এত নিরাপত্তা বলয় ভেদ করে বিমানের ভিতরে পৌঁছল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে নিছক আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনও কারণ রয়েছে তা জানারও চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। শুক্রবারের ঘটনার জেরে নির্ধারিত সময়ের বদলে কলকাতা থেকে গোরক্ষপুর ফ্লাইটটি কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ে। শনিবার কলকাতা বিমানবন্দরে স্বাভাবিক উড়ান পরিষেবা চালু রয়েছে বলে প্রকাশ্য উড়ান তথ্যে দেখা যাচ্ছে। কলকাতা - গোরক্ষপুর রুটেও ৫ সেপ্টেম্বরের উড়ানের সময়সূচি রয়েছে।

কলকাতাবিমানবন্দরে বোমাতঙ্কইন্ডিগো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise