বিমান ছাড়ার প্রস্তুতি প্রায় শেষ। যাত্রীদের নিয়ে কলকাতা থেকে গোরক্ষপুরের পথে পাড়ি দেওয়ার কথা ইন্ডিগোর বিমানের। কিন্তু ঠিক সেই মুহুর্তে বিমানের শৌচালয়ে মিলল একটি চিরকুট যেখানে লেখা - বিমানে বোমা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমন একটা বার্তাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে। যদিও শেষ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তল্লাশির পর হুমকিটি ভুয়ো প্রমাণিত হয়। এরপর রাত প্রায় পৌনে ৯ টা নাগাদ বিমানটি গোরক্ষপুরের উদ্দেশে রওনা দেয়।বিমানবন্দর সূত্রে জানা যায় যে, কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর ফ্লাইটটি...