Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আল-নাসর

উজবেকিস্তান সফরে বিশ্রামে রোনালদো
নিরাপত্তা শঙ্কা ● উজবেকিস্তান সফরে বিশ্রামে রোনালদো
ক্যারিয়ারের ৯৮৫তম গোলের মাইলফলক স্পর্শ করার পর এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে ম্যাচের জন্য পর্তুগিজ যুবরাজকে ছাড়াই দল ঘোষণা করেছে আল-নাসর। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতেই কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। তাসখন্দে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শুধু রোনালদো নন, আল-নাসর কোচ বিশ্রাম দিয়েছেন কিংসলে কোমান ও মোহামেদ সিামাকানকেও। এ বিষয়ে...
ফুটবল•১৬ দিন আগে
গোলটি রোনালদো করেছেন নাকি অন্য কেউ?
নতুন বিতর্ক ● গোলটি রোনালদো করেছেন নাকি অন্য কেউ?
হাজার গোলের মাইলফলকের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-ফাইসালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ক্যারিয়ারের ৯৮২ নম্বর গোলটি করেছেন। লিগ কর্তৃপক্ষ গোলটি রোনালদোর বলে স্বীকৃতি দিলেও বিশ্বখ্যাত পরিসংখ্যান সংস্থা ‘অপটা’ সেটি প্রতিপক্ষ দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর আত্মঘাতী গোল হিসেবে গণ্য করেছে। মাজমাআহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে...
ফুটবল•২৫ দিন আগে
হাজার গোলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদো
হাজার গোলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদো
পেশাদার ফুটবলে এক হাজার গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফাইসালির বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে আল নাসর। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল দলটি। মাজমাআহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় সফরকারীরা। খেলার মাত্র চতুর্থ মিনিটে সাদিও মানের নিখুঁত পাস থেকে বল পেয়ে আল নাসরকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। প্রথমার্ধে এই ১-০ গোলের লিড...
ফুটবল•২৫ দিন আগে
বিক্রি হয়ে যেতে পারে রোনালদোর আল নাসর
সংকট চরমে ● বিক্রি হয়ে যেতে পারে রোনালদোর আল নাসর
বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ক্লাবের বিশাল পরিমাণ ঋণ পরিশোধ করতে এবং আর্থিক সংকট কাটাতে দলটিকে বিদেশি কোনো ব্যবসায়িক গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন ক্লাবটির বর্তমান ঋণের পরিমাণ ২১ কোটি ২০ লাখ মার্কিন ডলারেরও বেশি। এই বিশাল আর্থিক দায় থেকে ক্লাবকে মুক্ত করতে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বিকল্প পথ খুঁজছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমেরিকান...
ফুটবল•২৮ দিন আগে
সৌদি পতাকায় রোনালদোর চুমু, স্কার্ফ জড়িয়ে উল্লাস
যুদ্ধের আবহে ● সৌদি পতাকায় রোনালদোর চুমু, স্কার্ফ জড়িয়ে উল্লাস
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে মাঠে নেমে ফের আলোচনার ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল নাসরের জয়ের রাতে শুধু দুর্দান্ত গোল করেই ক্ষান্ত হননি; বরং সৌদি আরবের পতাকায় চুমু খেয়ে এবং কাঁধে স্কার্ফ জড়িয়ে দেশটির প্রতি নিজের গভীর ভালোবাসা ও সংহতি প্রকাশ করেছেন এই পর্তুগিজ মহাতারকা। পর্তুগাল কোচ জর্জ জেসুসের সঙ্গে ঝামেলার পর জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন রোনালদো। কিন্তু ক্লাব ফুটবলে তো বাধা নেই। গতকাল সোমবার রাতে রিয়াদের নিরাপত্তাসংক্রান্ত সতর্কতার কারণে নির্ধারিত সময়ের...
ফুটবল•প্রায় ১ মাস আগে
আবারও গোল রোনালদোর, হুমকিতে ম্যাচ শুরু ১ ঘণ্টা পর
আবারও গোল রোনালদোর, হুমকিতে ম্যাচ শুরু ১ ঘণ্টা পর
পর্তুগাল জাতীয় দলে সাময়িক নিষিদ্ধ ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসার বিতর্ক ভুলে ক্লাবের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন এই কিংবদন্তি। সৌদি প্রো লিগে গত সপ্তাহে গোলের পর সোমবার লক্ষ্যভেদ করলেন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট ম্যাচেও।নেফচির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে ১ গোল করেছেন রোনালদো। অফিসিয়াল ম্যাচে তার গোল এখন ৯৮১টি। ১০০০ গোলের জন্য বল জালে জড়াতে হবে আর ১৭বার।রোনালদোদের ম্যাচটা অবশ্য বাতিল হওয়ার শঙ্কাতেও পড়েছিল। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর রিয়াদ শহর জুড়ে...
ফুটবল•প্রায় ১ মাস আগে
ক্লাবে ফিরেই রোনালদোর গোল, সমর্থকদের বিশাল ব্যানার
ক্লাবে ফিরেই রোনালদোর গোল, সমর্থকদের বিশাল ব্যানার
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুসকে সরাসরিই দায়ী করেছেন এজন্য। এই কিংবদন্তির অভিযোগ, ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন জেসুস। এ নিয়ে শুধু পর্তুগাল নয়, বিতর্ক ছড়িয়েছে পুরো ফুটবল বিশ্বে।কিংবদন্তিরা এমন বিতর্ক চাপা দেন পারফরম্যান্স দিয়ে। রোনালদোও তাই করলেন। জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে তিনি ক্লাবে ফিরেই করলেন ১ গোল। আল নাসরও সৌদি প্রো লিগে আল দিরিয়াকে হারাল ৩-০ গোলের বড় ব্যবধানে।দিরিয়াহর বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচের আগে আল নাসরের সমর্থকরা উঁচিয়ে ধরেন একটি...
ফুটবল•প্রায় ১ মাস আগে
সৌদি দর্শকদের স্টেডিয়ামে নিষিদ্ধের দাবি রোনালদোর
অমানবিক আচরণ ● সৌদি দর্শকদের স্টেডিয়ামে নিষিদ্ধের দাবি রোনালদোর
ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি সৌদি প্রো লিগের এক ম্যাচে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে দিয়োগো জোতার মৃত্যুর প্রসঙ্গ টেনে কটূক্তি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত দর্শকদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি তুলেছেন এই পর্তুগিজ তারকা। আল-হিলাল ও আল-তাআউনের মধ্যকার ম্যাচে ৬-০ গোলের বড় জয় পায় আল-হিলাল। তবে মাঠের এই দুর্দান্ত জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায়...
ফুটবল•২ মাস আগে
আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো
আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো
সৌদি প্রো লিগের আগের ম্যাচে মৌসুমের প্রথম হারের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। ঘরের মাঠ আল আউয়াল পার্কে আবহাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আল হিলাল ও আল কাদসিয়াহর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ছয় রাউন্ড শেষে তিন দলেরই পয়েন্ট এখন সমান ১৫। বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক আল নাসর। যদিও এদিন দলের অন্যতম ভরসা জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমান যথাক্রমে সাসপেনশন ও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তবুও রোনালদোর ক্যারিশমায় ঠিকই জয় তুলে...
ফুটবল•২ মাস আগে
উঁকি মারতে গিয়ে হাসির খোরাক রোনালদো
উঁকি মারতে গিয়ে হাসির খোরাক রোনালদো
সৌদি প্রো লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল-নাসর। ম্যাচ চলাকালীন এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার টানটান উত্তেজনার মাঝে তিনি প্রতিপক্ষের ডাগআউট থেকে আসা গোপন ট্যাকটিক্যাল নোট বা নির্দেশিকা লুকিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। ম্যাচের মাঝপথে আল-ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরাকে বেঞ্চ থেকে আসা কৌশলগত নির্দেশসংবলিত একটি কাগজ পাঠানো হয়। ঠিক সেই মুহূর্তে চরম চতুরতার সঙ্গে দানিলোর ঠিক পেছনে এসে দাঁড়...
ফুটবল•২ মাস আগে
সৌদি লিগের সব সত্য ফাঁস করে দেব
জোয়াও ফেলিক্স ● সৌদি লিগের সব সত্য ফাঁস করে দেব
সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের কাছে নাটকীয় হারে ক্ষোভে ফুঁসছেন আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে দলীয় বাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে এই লিগের সত্য প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আনজে পোস্তেকোগলুর দলের এটি ছিল চলতি লিগ মৌসুমের প্রথম হার।  জেদ্দায় চার ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়ে আল-নাসরের। ম্যাচের প্রথম ২২ মিনিটেই জর্জ ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল-ইত্তিহাদ। বিরতির আগে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল একটি গোল শো...
ফুটবল•২ মাস আগে
টানা ২৫ মৌসুম গোলের কীর্তি রোনালদোর
টানা ২৫ মৌসুম গোলের কীর্তি রোনালদোর
বিশ্বকাপ শেষে বিশ্রামেই ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছুটিতে সেরে ফেলেছেন বিয়েটা। ঘোষণাও দিয়েছেন, এই মৌসুম শেষে তুলে রাখতে পারেন বুট জোড়া।শেষের সেই শুরুটা অসাধারণভাবে করলেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ২৫তম মৌসুমটা স্মরণীয় করলেন প্রথম ম্যাচেই গোল করে। সৌদি প্রো লিগে শুক্রবার আল রিয়াদের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ ব্যবধানে। দলের বড় জয়ে চতুর্থ গোলটি করেন রোনালদো। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল আল নাসর।রোনালদো মাঠে নামেন ৬২তম মিনিটে। আল নাসর ততক্ষণে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ম্যাচের শেষ দিকে ব্যবধ...
ফুটবল•৩ মাস আগে
আল নাসরে রোনালদোকে বিবাহোত্তর সংবর্ধনা
আল নাসরে রোনালদোকে বিবাহোত্তর সংবর্ধনা
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কঠোর গোপনীয়তার মাঝে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মাত্র দুই দিন পর দলের অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। এ সময় তাকে সংবর্ধনা দিয়েছেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু থেকে শুরু করে ক্লাব সতীর্থরা। এসময় সিআরসেভেনের মুখে ছিল লাজুক হাসি। ‘মার্কা’ জানিয়েছে, পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তান উপস্থিত ছিল এবং দম্পতি নিজেদের বিয়ের আংটি প...
ফুটবল•৩ মাস আগে
আল নাসরে রোনালদোর প্রভাব আরও বাড়ছে
আল নাসরে রোনালদোর প্রভাব আরও বাড়ছে
আল-নাসর ক্লাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ক্লাবের ট্রান্সফার বা দলবদলের ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ বাতিলের দাবি তুলেছেন। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্বদেশী মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য নিজে উদ্যোগী হয়েছেন পর্তুগিজ যুবরাজ। ‘গোল ডট কম’-এর প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ভবিষ্যৎ প্রকল্প সঠিক পথে রাখতে এবং আগামী মৌসুমের পুনর্গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ক্লাব ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। তার...
ফুটবল•৪ মাস আগে
খেলোয়াড়দের বেতন দিতে পারছে না রোনালদোর আল-নাসর
খেলোয়াড়দের বেতন দিতে পারছে না রোনালদোর আল-নাসর
ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ। নগদ অর্থের সংকটের কারণে খেলোয়াড়দের বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে, একই সঙ্গে স্থগিত হয়ে গিয়েছে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর কার্যক্রম। প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের বেতনের একটি অংশ খেলোয়াড়দের পরিশোধ করা হলেও বাকি অর্থ এখনও পরিশোধ করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। প্রাক-মৌসুম প্রস্তুতির মাঝেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় দলজুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোনালদোকে দলে ভেড়ানোর পর সাম্প্রতিক বছরগুলোতে বড় অঙ্কের বিনিয়োগ...
ফুটবল•৪ মাস আগে
এক নজরে রোনালদোর ৩৬ শিরোপা
এক নজরে রোনালদোর ৩৬ শিরোপা
আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবল- যেখানেই পা রেখেছেন, সেখানেই শিরোপার দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। গত মঙ্গলবার দামাক এফসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে আল-নাসেরের হয়ে প্রথম সৌদি প্রো লিগের শিরোপা উঁচিয়ে ধরেছেন পর্তুগিজ এই মহাতারকা। লিগের শেষ দিনের এই রোমা...
ফুটবল•৬ মাস আগে
রোনালদোর শিরোপা জয়ে সৌদি প্রজেক্ট সফল না ব্যর্থ?
রোনালদোর শিরোপা জয়ে সৌদি প্রজেক্ট সফল না ব্যর্থ?
অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরের অপেক্ষার পালা শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে প্রথমবারের মতো উঠল সৌদি প্রো লিগের শিরোপা। পর্তুগিজ মহাতারকার রিয়াদে আগমনের পর থেকে যে মহাযজ্ঞ শুরু হয়েছিল, এই ট্রফি জয় যেন তারই এক কাঙ্ক্ষিত সমাপ্তি। আল-নাসরের এটি ১১তম লিগ শিরোপা হলেও, রোনালদোর ক্যারিয়ারের এটি অষ্টম ঘরোয়া লি...
ফুটবল•৬ মাস আগে
শিরোপার হাতছানি রোনালদোর
শিরোপার হাতছানি রোনালদোর
সুযোগ ছিল একই রাতে দুই শিরোপা জেতার। তবে ভাগ্য সহায় হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল হিলাল পয়েন্ট হারালেই সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা জিততে পারতেন সি আর সেভেন। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ ফাইনালে গাম্বা ওসাকাকে হারালে এশিয়ার মুকুটটিও নিতে পারতেন। আল হিলালের জয় এবং আ...
ফুটবল•৬ মাস আগে
শিরোপা হাতছাড়া হওয়ায় কান্নায় ভাসলেন রোনালদো
শিরোপা হাতছাড়া হওয়ায় কান্নায় ভাসলেন রোনালদো
নাহ! এবারও হলো না। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই একটি বড় ট্রফির অপেক্ষায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই অপেক্ষার অবসান আর হলো না। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ ট্যুর ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হলো পর্তুগিজ সুপারস্টারকে। রেফারি...
ফুটবল•৬ মাস আগে
এক দিনে দুই শিরোপার হাতছানি রোনালদোর
এক দিনে দুই শিরোপার হাতছানি রোনালদোর
ম্যাচের তখন শেষ মিনিট, রেফারি যেকোনো সময় বাঁশিতে ফুঁ দিবেন। ১-০ তে এগিয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর তাদের ১১তম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এমন সময় ঘটল অবিশ্বাস্য ঘটনা। আল হিলালের পক্ষ থেকে আসা থ্রো ইন আল নাসরের গোলকিপার বেন্তোর হাত থেকে ফসকে সরাসরি জালে। ডাগআউটে বসা ক্রিস্তিয়ানো রোনালদোর...
ফুটবল•৬ মাস আগে