Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

শিরোপা হাতছাড়া হওয়ায় কান্নায় ভাসলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০৩
শিরোপা হাতছাড়া হওয়ায় কান্নায় ভাসলেন রোনালদো

ফাইনাল হেরে এভাবেই কাঁদছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

নাহ! এবারও হলো না। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই একটি বড় ট্রফির অপেক্ষায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই অপেক্ষার অবসান আর হলো না। এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ ট্যুর ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হলো পর্তুগিজ সুপারস্টারকে।

রেফারির শেষ বাঁশির পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধীর পায়ে মাঠ ছাড়তে দেখা যায়। সোজা গিয়ে বসে পড়লেন ডাগআউটের বেঞ্চে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। কান্না লুকানোর চেষ্টায় আবার হাত দিয়ে চোখ মুছতে লাগলেন। অনেকে এসে সান্ত্বনা দিলেন, কিন্তু তার কান্না থামল না। ফাইনালের পর তিনি পোডিয়ামেও যাননি পদক গ্রহণ করতে। টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জিতে আসা দলটির এই পরিণতি তিনি মানতে পারেননি।

আরও পড়ুন

বিশ্বকাপে দেখা যেতে পারে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই

১৬ মে ২০২৬

গতকাল শনিবার রাতে রিয়াদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আল নাসর। তবে ম্যাচের ২৯ মিনিটে ধারার বিপরীতে গোল করে বসে গাম্বা ওসাকা। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন দেনিজ হুম্মেত। ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তার নিচু শটটি আল নাসরের জালে জড়ায়। অফসাইডের শঙ্কায় বেশ কিছুক্ষণ ভিএআর পরীক্ষা শেষে রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেছেন। পুরো ম্যাচে অন-টার্গেটে ওসাকার নেওয়া একমাত্র শটটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।


প্রথমার্ধের ঠিক শেষমুহূর্তে দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের ক্রসে খুব কাছ থেকে নেওয়া তার হেডটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল নাসর। ম্যাচের ৭৭ মিনিটে চেলসি থেকে আসা ফেলিক্সের দূরপাল্লার একটি শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরা আর সম্ভব হয়নি আল নাসরের।

আরও পড়ুন

মরুর বুকে প্রথম শিরোপার খুব কাছে রোনালদো

১৪ মে ২০২৬

ম্যাচ শেষে ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়ানো ওসাকার গোলদাতা হুম্মেত বলেন, ‘গোল করে দলকে জেতাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দ্বিতীয়ার্ধে ডাগআউটে বসে খেলা দেখাটা বেশ স্নায়ুচাপের ছিল। তবে সতীর্থদের নিয়ে আমি গর্বিত।’

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর এ নিয়ে চারটি ফাইনাল হারলেন ৪১ বছর বয়সী রোনালদো। ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতলেও সেটি স্বীকৃত কোনো অফিশিয়াল টুর্নামেন্ট ছিল না। মাত্র পাঁচ দিন আগেই সৌদি প্রো লিগের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল তারা। কিন্তু একদম শেষমুহূর্তে গোল হজম করায় শিরোপার অপেক্ষা বাড়ে। আগামী বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে দামাকের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্যাচে জিতলেই তারা অধরা সৌদি প্রো লিগের শিরোপা ঘরে তুলতে পারবে।   

ক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে