Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরুর বুকে প্রথম শিরোপার খুব কাছে রোনালদো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:২০
মরুর বুকে প্রথম শিরোপার খুব কাছে রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো ও আল নাসরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারত গত মঙ্গলবারই। কিন্তু আল হিলালের বিপক্ষে ১-১ ড্রয়ে উৎসবের আমেজ রূপ নিয়েছে অপেক্ষায়। এখনো শিরোপার ভাগ্য আল নাসরের হাতেই আছে। লিগের বর্তমান সমীকরণ বলছে, একটি মাত্র জয়ই ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকাকে সৌদি আরবে তার প্রথম লিগ শিরোপার স্বাদ এনে দিতে পারে।

বর্তমানে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল নাসর। অন্যদিকে এক ম্যাচ কম খেলে করিম বেনজেমার আল হিলালের পয়েন্ট ৭৮। আগামী বৃহস্পতিবার (২১ মে) দামাক ক্লাবের বিপক্ষে ঘরের মাঠ আল আওয়াল পার্ক স্টেডিয়ামে মাঠে নামবে আল নাসর। এই ম্যাচে জয় পেলেই কোনো হিসেব ছাড়াই তারা শিরোপা ঘরে তুলবে।

আরও পড়ুন

গোলকিপারের ভুলে শিরোপার অপেক্ষা বাড়ল রোনালদোর

১৩ মে ২০২৬

আল হিলালের বিপক্ষে গত ম্যাচে মোহামেদ সিমাকানের গোলে জয়ের খুব কাছেই ছিল আল নাসর। কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোলরক্ষক বেন্তো ম্যাথুসের এক ভুলে জয় হাতছাড়া হয় তাদের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে রোনালদো লিখেছেন, ‘স্বপ্ন খুব কাছে। মাথা উঁচু রাখো, আমাদের আর একটি ধাপ পার হওয়া বাকি। দারুণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’


যদি দামাক ক্লাবের বিপক্ষে ম্যাচটি ড্র হয়, তবে আল নাসর পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে। তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে আল হিলালের হোঁচটের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। আর যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তবে হেড-টু-হেড রেকর্ডে পিছিয়ে থাকায় শিরোপা হারাবে আল নাসর। কারণ মৌসুমের প্রথম দেখায় আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।

২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকে এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জেতা হয়নি সিআর সেভেনের। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সেই খরা কাটিয়ে প্রথম লিগ শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি এখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার সামনে।

ক্রিশ্চিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে