Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

শিরোপার হাতছানি রোনালদোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:১৬
শিরোপার হাতছানি রোনালদোর

সুযোগ ছিল একই রাতে দুই শিরোপা জেতার। তবে ভাগ্য সহায় হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল হিলাল পয়েন্ট হারালেই সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা জিততে পারতেন সি আর সেভেন। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ ফাইনালে গাম্বা ওসাকাকে হারালে এশিয়ার মুকুটটিও নিতে পারতেন। আল হিলালের জয় এবং আল নাসরের পরাজয়ে কোনোটিই হয়নি।

লিগ শিরোপা জেতার আশা এখনো টিকে আছে রোনালদোর। আজ মৌসুমের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা দামাকের মুখোমুখি হবে আল নাসর। এই ম্যাচ জিতলে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ জিতে যাবেন রোনালদোরা।

আল নাসর ম্যাচটি হেরে গেলে পয়েন্ট টেবিলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আল হিলালের সুযোগ থাকবে শিরোপার। আল নাসর হেরে গেলে আর আল হিলাল জিতে গেলে দুইয়ে নেমে আসবে রোনালদোর দল। ড্র করলে এবং আল হিলাল জিতে গেলে তখন গোল ব্যবধানের মারপ্যাঁচে পড়তে হবে আল নাসরকে। যদিও ৩ গোল ব্যবধানে এগিয়ে আছে রোনালদো-ফেলিক্সরা। রোনালদো চাইবেন এত হতাশার পরও লিগ শিরোপা জিতে মৌসুমটি শেষ করতে।

রোনালদোআল হিলালসৌদি প্রো লিগআল নাসর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise