Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এক দিনে দুই শিরোপার হাতছানি রোনালদোর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৫৩
শেয়ার করুন:
এক দিনে দুই শিরোপার হাতছানি রোনালদোর

কয়েক ঘণ্টার ব্যবধানে আজ দুই শিরোপা জিততে পারেন রোনালদো। ছবি: সংগৃহীত

ম্যাচের তখন শেষ মিনিট, রেফারি যেকোনো সময় বাঁশিতে ফুঁ দিবেন। ১-০ তে এগিয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর তাদের ১১তম লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এমন সময় ঘটল অবিশ্বাস্য ঘটনা। আল হিলালের পক্ষ থেকে আসা থ্রো ইন আল নাসরের গোলকিপার বেন্তোর হাত থেকে ফসকে সরাসরি জালে। ডাগআউটে বসা ক্রিস্তিয়ানো রোনালদোর বিষণ্ন চেহারা দেখেই বোঝা যাচ্ছিল শেষ মুহূর্তে এমন গোল হজম করা কতটা বেদনার।

বেন্তোর এই ভুলে আল নাসর তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ জেতার সুযোগ হারিয়েছে। রোনালদোর জন্য কষ্টটা আরও দ্বিগুণ, কারণ এই রাত হতে পারত আল নাসরের হয়ে তার প্রথম লিগ শিরোপা জয়ের রাত। তা না হয়ে অপেক্ষাটা আরও দীর্ঘ হলো সি আর সেভেনের।

প্রকৃতির নিয়ম অনুযায়ী এক পথ বন্ধ হলে আরেক পথ খুলে যায়। রোনালদোর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আল হিলালের সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর এখন একই রাতে দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে পর্তুগালের এই মহাতারকার । আজ একই সঙ্গে সৌদি লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে পারেন রোনালদো।

লিগ তালিকায় আল হিলাল ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আল নাসর ৮৩ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে আছে। আল হিলাল একমাত্র দল যারা আল নাসরকে টপকাতে পারে। তাদের হাতে বাকি আর দুটি ম্যাচ যেখানে আজ শনিবার তারা মুখোমুখি হবে নিওমের। একই রাতে ঠিক ১ ঘণ্টা ৪০ মিনিট পর এএফএল টু ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও জাপানিজ ক্লাব গাম্বা ওসাকা।

নিওমের বিপক্ষে আল হিলাল যদি জয় না পায়, তাহলে আল নাসর ফাইনালের বিরতির আগেই লিগ চ্যাম্পিয়ন হবে। তালিকায় অষ্টম স্থানে থাকা নিওমের কাছে আল হিলাল ড্র বা হেরে গেলেই রোনালদো সৌদি আরবে আসার পর প্রথম আনুষ্ঠানিক ট্রফিটি জিতে নেবেন। অন্যদিকে আল নাসর যদি গাম্বা ওসাকাকে হারিয়ে দেয় তাহলে একই রাতে দুটি শিরোপা জয়ের গৌরব অর্জন করবেন রোনালদো।

২০২৩ সালে আল নাসরে আসার পর রোনালদো সৌদি আরবের কোনো আনুষ্ঠানিক ট্রফি জেতেননি। সেই বছর আগস্টে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন রোনালদো, সেটা আরব ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল, সৌদি আরব নয়।

আজ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি সৌদি এবং এশিয়ার দুটি মুকুট জয় করতে পারেন। আল নাসর ভক্তদের হতাশাকে দ্বিগুণ আনন্দে পরিণত করতে পারেন কি না রোনালদোরা, সেটাই এখন দেখার।

ক্রিস্তিয়ানো রোনালদোসৌদি আরবআল নাসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক