Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

খেলোয়াড়দের বেতন দিতে পারছে না রোনালদোর আল-নাসর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৬:২২
শেয়ার করুন:
খেলোয়াড়দের বেতন দিতে পারছে না রোনালদোর আল-নাসর

সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর আর্থিক সংকটে পড়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ। নগদ অর্থের সংকটের কারণে খেলোয়াড়দের বেতন পরিশোধে বিলম্ব হচ্ছে, একই সঙ্গে স্থগিত হয়ে গিয়েছে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর কার্যক্রম।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের বেতনের একটি অংশ খেলোয়াড়দের পরিশোধ করা হলেও বাকি অর্থ এখনও পরিশোধ করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। প্রাক-মৌসুম প্রস্তুতির মাঝেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় দলজুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোনালদোকে দলে ভেড়ানোর পর সাম্প্রতিক বছরগুলোতে বড় অঙ্কের বিনিয়োগ করলেও এখন নগদ অর্থের সংকটে পড়েছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দলবদলের পরিকল্পনায়। গত সপ্তাহে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের বিদায় নিশ্চিত হওয়ার পর তার বিকল্প খুঁজছিল আল-নাসর। তবে অর্থসংকটের কারণে সম্ভাব্য কোনো খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে নিতে পারেনি ক্লাবটি।

নগদ অর্থের ঘাটতির কারণে বিদেশি মিডফিল্ডার দলে ভেড়ানোর পরিকল্পনা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। নতুন মৌসুমকে সামনে রেখে কোচিং স্টাফের অন্যতম লক্ষ্য ছিল মাঝমাঠ শক্তিশালী করা। কিন্তু দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে অপূর্ণ স্কোয়াড নিয়েই মৌসুম শুরু করতে হতে পারে তাদের।

নতুন কোচ আঞ্জে পোস্টেকোগলুর জন্যও এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী মৌসুমে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট—এই চারটি প্রতিযোগিতায় খেলবে আল-নাসর। আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে না পারলে এবং নতুন খেলোয়াড় দলে টানতে না
পারলে মৌসুমের শুরুতেই চাপে পড়তে পারে দলটি।

ক্রিস্তিয়ানো রোনালদোআল নাসরসৌদি প্রো লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়