জোয়াও ফেলিক্স
সৌদি লিগের সব সত্য ফাঁস করে দেব

সংগৃহীত ছবি
সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের কাছে নাটকীয় হারে ক্ষোভে ফুঁসছেন আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে দলীয় বাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে এই লিগের সত্য প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আনজে পোস্তেকোগলুর দলের এটি ছিল চলতি লিগ মৌসুমের প্রথম হার।
জেদ্দায়
চার ম্যাচের জয়ের ধারায় ছেদ
পড়ে আল-নাসরের। ম্যাচের
প্রথম ২২ মিনিটেই জর্জ
ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে
যায় আল-ইত্তিহাদ। বিরতির
আগে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল একটি গোল শোধ
করেন। দ্বিতীয়ার্ধে আল-নাসর একের
পর এক আক্রমণ চালিয়ে
স্বাগতিকদের রক্ষণে চাপ তৈরি করলেও
শেষ পর্যন্ত আল-ইত্তিহাদ ২-১ ব্যবধানের জয়
নিশ্চিত করে।
ম্যাচ
শেষে উত্তেজনা আরও বাড়ে। মিক্সড
জোনে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে
সরাসরি দলের বাসের দিকে
এগিয়ে যান ফেলিক্স। সেই
সময় ধারণ করা ভিডিওতে
তাকে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি
আপনাদের সঙ্গে কথা বলব না।
কথা বললে এই লিগের
সত্য ফাঁস করে দেব।’
মৌসুমের
প্রথম হারে পাঁচ ম্যাচে
১২ পয়েন্ট নিয়ে আল-নাসর
এখন শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে।
চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে
তিন পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে আল-হিলাল এখন
পর্যন্ত লিগে সব ম্যাচ জিতেছে।





