Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আর্জেন্টিনা

আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
গ্যালারির প্রতিবাদ ● আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
এই তো কয়মাস আগে গত জুলাইয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারানোর পর বাঁধভাঙা উদ্‌যাপনে ভেসেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।  শুধু তাই নয়, ফকল্যান্ডস ব্যনার প্রদর্শন করে দিয়েছিলেন রাজনৈতিক বার্তাও। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও গ্যালারিতে ফিরে এলো মুক্তিযুদ্ধের স্মৃতি; পাক হানাদার বিরোধী বিশাল দুটি টিফো। ফুটবলের গ্যালারিতে ফুটে উঠল ইতিহাস, জন্ম নিল প্রতিবাদের ভাষা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ সেমিফাইনালে ১৯৭১ সালের ম...
ফুটবল•প্রায় ১ ঘণ্টা আগে
ফকল্যান্ডের তেল নিয়ে ব্রিটিশ কর্তাকে জেলের হুমকি আর্জেন্টিনার
ফকল্যান্ডের তেল নিয়ে ব্রিটিশ কর্তাকে জেলের হুমকি আর্জেন্টিনার
সমুদ্রের তলায় লুকিয়ে বিপুল তেল। আর সেই তেলের ওপর ভাসছে চার দশক আগের যুদ্ধের স্মৃতি। একসময় যে দ্বীপের দখল নিতে কামান গর্জেছিল, সেখানে এবার লড়াই আদালতে৷ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন ঘিরে আবার মুখোমুখি ব্রিটেন ও আর্জেন্টিনা। বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্রিটিশ তেল কোম্পানির প্রধানকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছে বুয়েনস আইরেস। প্রশ্ন উঠছে, সমুদ্রের তেল কি ফের উসকে দিচ্ছে পুরোনো শত্রুতা?বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প...
ইউরোপ•৩ দিন আগে
২৩ বছর পর নেই তারা
২৩ বছর পর নেই তারা
পর্তুগালের জার্সিতে ক্রিস্তিয়ানো রোনালদোর অভিষেক হয়েছিল ২০০৩ সালের আগস্টে। বছর দুয়েক পর ২০০৫ সালের আগস্টে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। তারপর থেকে দুই দশক ধরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ফিফার বরাদ্দ করা সময়টা এলেই পর্তুগাল বা আর্জেন্টিনার জাতীয় দলে মেসি অথবা রোনালদোর কাউকে দেখা যেত। নভেম্বরের এই ‘ফিফা উইন্ডো’ থেকেই কোনো দলেই দেখা যাবে না দুই দশক ধরে নিয়মিত দেখে যাওয়া মেসি আর রোনালদোকে। ইউরোপের দলগুলো প্রীতি ম্যাচগুলোকেও প্রতিযোগিতার আবহ দিতে প্রচলন করেছে উ...
ফুটবল•৪ দিন আগে
হাইতিকে বেছে নেওয়া রামোস খেলতে পারবেন আর্জেন্টিনার হয়েও
হাইতিকে বেছে নেওয়া রামোস খেলতে পারবেন আর্জেন্টিনার হয়েও
সিদ্ধান্তটা অবাক করা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন কিকি রামোস। হাইতিতে জন্ম নেওয়া তরুণ এই প্রতিভাবান খেলোয়াড়টিকে ভাবা হচ্ছিল আর্জেন্টিনার ভবিষ্যৎ। কিন্তু আর্জেন্টিনার বদলে ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তিনি খেলবেন হাইতির হয়ে!জন্মভূমির ডাকে সাড়া দিয়েছেন রামোস। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রীতি ম্যাচ খেললেও বেছে নিয়েছেন হাইতিকে। যোগ দিয়েছেন হাইতির দলের অনুশীলন ক্যাম্পেও। তবে প্রশ্ন হচ্ছে, কিকি রামোস কি আর কখনও আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন...
ফুটবল•৫ দিন আগে
আর্জেন্টিনার সেরা খেলোয়াড়টি নেই, এটাই আমাদের সুযোগ
আরাউহো ● আর্জেন্টিনার সেরা খেলোয়াড়টি নেই, এটাই আমাদের সুযোগ
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাই-ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ে। তবে ম্যাচের আগে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাতারকা লিওনেল মেসির অনুপস্থিতি। আর্জেন্টিনার এই পরিবর্তিত পরিস্থিতির পূর্ণ সুযোগ নেওয়ার হুংকার দিয়ে উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো জানিয়েছেন, মেসিবিহীন আলবিসেলেস্তেদের হারাতে তারা বদ্ধপরিকর। আসন্ন ম্যাচটির আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে উরুগুইয়ান ডিফেন্ডার আরাউহো স্পষ্ট ভাষায় বলেন, ‘শেষ পর্যন্ত ওরা বিশ্বের সেরা খেলোয়াড়কে হার...
ফুটবল•৫ দিন আগে
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
গোলপোস্টের একদম কাছ থেকে ফিরিয়ে দেওয়া বল কিংবা ক্রসবারে লেগে ফিরে আসা শট—বিশ্বের যেকোনো ফুটবলারের জন্য এটা চরম হতাশার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, গোলপোস্ট ও ক্রসবারে সর্বোচ্চবার বল লাগানোর বিশ্বরেকর্ড এখন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একক দখলে! পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলায় রেকর্ড ৭৬ বার মেসির শট সরাসরি গিয়ে লেগেছে গোলপোস্ট বা ক্রসবারে। স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে দীর্ঘ ক্যারিয়ারে ৩০১টি ম্যাচ খেলে ৭৬বার মেসিকে পুড়তে হয়েছে হতাশায়। তা...
ফুটবল•৭ দিন আগে
ব্রাজিলের এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড!
ব্রাজিলের এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড!
ফুটবল মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গের দায়ে লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়। তবে ব্রাজিলে এবার শৃঙ্খলাভঙ্গের যে নজিরবিহীন ঘটনা ঘটল, সেটা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে মারামারির ঘটনায় ম্যাচ চলাকালীন এবং পরবর্তীতে কোচ, খেলোয়াড় ও অফিশিয়াল মিলিয়ে মোট ৫৩টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফুটবল ইতিহাসের যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই একসঙ্গে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ড। ঘটনাটি ঘটেছে গত রবিবার ব্রাজিলের মি...
ফুটবল•১০ দিন আগে
নিকো পাস নয়, আর্জেন্টিনা ফুটবলে আরও দুই নতুন বিস্ময়
নিকো পাস নয়, আর্জেন্টিনা ফুটবলে আরও দুই নতুন বিস্ময়
২০২৬ বিশ্বকাপের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল। লিওনেল মেসির অবসরের পর নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন এই স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলার যেমন সুযোগ পেয়েছেন, তেমনই বাদও পড়েছেন প্রতিভাবানরা। সেরকমই দুজনকে নিয়ে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করলেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ‘লস এডুল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুই তরুণ লিওনেল ফ্লোরেস এবং আগুস্তিন জিয়াইকে নিয়ে নিজের বিশেষ অনুভূতির কথা জানান...
ফুটবল•১১ দিন আগে
মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দলে ডাক পেলেন কারা
মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দলে ডাক পেলেন কারা
আর্জেন্টিনার জার্সিটা গত মাসে তুলে রেখেছেন কিংবদন্তি লিওনেল মেসি। তার অবসরের পর নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদসে্যর দল ঘোষণা করলেন কোচ লিওনেল স্কালোনি। সেই নতুন দলে নেই অনেক তারকাই।দল পুনর্গঠনের প্রক্রিয়ায় রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো ও নিকো গনজালেসদের বাদ দিয়েছেন স্কালোনি। চোটের কারণে নেই লাউতারো মার্তিনেস। অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোও নেই একই কারণে। আর নিষেধাজ্ঞার জন্য দলে নেই লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা।প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্...
ফুটবল•১১ দিন আগে
প্রতি রাতে কেঁদেছি, আঙুলটা আর কখনো সোজা হবে না
এমি মার্তিনেস ● প্রতি রাতে কেঁদেছি, আঙুলটা আর কখনো সোজা হবে না
গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে আঙুল ভেঙে গিয়েছিল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। তবে সেই ভাঙা আঙুল নিয়েই ২০২৬ বিশ্বকাপ খেলে গেছেন। সম্প্রতি সাংবাদিক গ্যাস্তোন এদুলকে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক জানান, সেই আঘাতের যন্ত্রণা তাকে কতটা কাঁদিয়েছে এবং এখনো কীভাবে সেই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। অ্যাস্টন ভিলার হয়ে ফ্রেইবার্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনাল জয়ের ম্যাচটিতে এমির ডান হাতের আঙুল ভেঙে গিয়েছিল। এক্স-রে রিপোর্ট হাতে পেয়ে বিশ্বকাপ মিস...
ফুটবল•১৪ দিন আগে
সংখ্যার জাদুকর নন, তিনি বিপ্লবের রূপকথা
জন্মদিন ● সংখ্যার জাদুকর নন, তিনি বিপ্লবের রূপকথা
অসীমে যাত্রার পর পেরিয়ে গেছে অর্ধযুগ। তারপরও ফুটবল দুনিয়ায় ফিরে ফিরে আসেন দিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবল মানেই যেখানে লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলের রেকর্ড, ট্রফির পাহাড় আর পরিসংখ্যানের হিসাব-নিকাশ; সেখানে দিয়েগো ম্যারাডোনা আজও এক অনন্য ও চিরভাস্বর নাম। তিনি কেবল পায়ের জাদু কিংবা পরিসংখ্যানে সীমাবদ্ধ নন; তাঁকে অমর করে রেখেছে দেশপ্রেম, লাগামহীন জীবন, প্রচণ্ড আবেগ, অবিশ্বাস্য মিথ আর এক অদ্ভুত অ্যান্টি-হিরোইজম। আজ ৩০ অক্টোবর ম্যারাডোনার জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬৬ বছর। শরীরে...
ফুটবল•১৬ দিন আগে
ব্যালন ডি’অর এখন মার্কেটিংয়ের কৌশল
রোমেরো ● ব্যালন ডি’অর এখন মার্কেটিংয়ের কৌশল
৮ গোল ও ৪ অ্যাসিস্টে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারতেন লিওনেল মেসি। তবে কোন গোল বা অ্যাসিস্ট না করেও সেরা হয়েছেন স্পেনের রোদ্রি।ব্যালন ডি'অরে অবশ্য এর প্রভাব নেই। মৌসুম জুড়ে ৭৩ গোলের পাশাপাশি ৩ শিরোপা জিতে মর্যাদার পুরস্কারটা জিতেছেন হ্যারি কেইন। তবে আর্জেন্টাইন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো মনে করেন, পুরস্কারটা পাওয়া উচিত ছিল মেসির।`লস এদুল’-কে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বললেন,‘আজকাল এই পুরস্কারটি কিছুটা মার্কেটিংয়ের কৌশল হয়ে দাঁড়িয়েছে। যার ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার, সম্ভবত তাকেই এটি দেওয়া হবে। আগ...
ফুটবল•১৮ দিন আগে
গোল, অ্যাসিস্টে দলকে জেতালেন মেসির উত্তরসূরি
গোল, অ্যাসিস্টে দলকে জেতালেন মেসির উত্তরসূরি
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে তাকে। মাঠের পারফরম্যান্সে এর যথাযথ প্রমাণ দিয়ে যাচ্ছেন নিকো পাস। ইতালিয়ান সিরি আ লিগের নবম রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কোমো। তোরিনোর বিপক্ষে এই ম্যাচে এক গোল ও এক দুর্দান্ত অ্যাসিস্ট করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাস। তোরিনোর মাঠ স্তাদিও অলিম্পিকো গ্রান্দে তোরিনোতে ম্যাচের শুরুটা অবশ্য কোমোর জন্য সহজ ছিল না। প্রথমার্ধের ২৩ মিনিটে চে আদামসের গোলে এগিয়ে...
ফুটবল•১৮ দিন আগে
আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেস
আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেস
তিনি ছিলেন চোখের মনি। বিশ্বকাপের সময় বার্সেলোনায় যেতে চাওয়ার স্বপ্নের কথা বলে হুলিয়ান আলভারেস আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের কাছে হয়ে যান চোখের বালি। এই আর্জেন্টাইনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন সমর্থকরা। তিনি মাঠে নামলেই শুনতেন দুয়ো।ঝড়ের পর 'দ্য স্পাইডার'খ্যাত আলভারেস আবারও ফিরতে শুরু করেছেন ছন্দে। বদল করেছেন নিজের এজেন্ট। আর শনিবার দেপোর্তিভোকে হারিয়ে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন সমর্থকদের কাছে।৪৮ মিনিটে দেওয়া আলভারেসের একমাত্র গোলেই জিতেছে আতলেতিকো। এরপর মুভিস্টারে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চাইলে...
ফুটবল•২১ দিন আগে
মেসির ছেলের গায়ে নিকো পাসের জার্সি
মেসির ছেলের গায়ে নিকো পাসের জার্সি
ইতালিয়ান ক্লাব কোমোতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে চমকে দিয়েছেন। এমন সময়ে নিকো পাসের জীবনের অন্যতম আবেগঘন এক মুহূর্ত তৈরি হয়েছে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির পরিবারকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, লিওনেল মেসির কনিষ্ঠ পুত্র চিরো মেসি ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে বাবার পাশে বসে আছে। আর...
ফুটবল•২২ দিন আগে
অতিরিক্ত প্রত্যাশায় সন্তানের ক্ষতি করছেন অভিভাবকেরা
মেসির সতর্কবাণী ● অতিরিক্ত প্রত্যাশায় সন্তানের ক্ষতি করছেন অভিভাবকেরা
সম্প্রতি স্পেনের ওভিয়েদো শহরে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। এ উপলক্ষে স্পেনের ওভিএদোর ‘স্পোর্টস প্যালেস’-এ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থী ও তরুণ অ্যাথলেটদের মুখোমুখি হয়েছিলেন। অনুষ্ঠানে মেসি নিজের ক্যারিয়ার, সাফল্য-ব্যর্থতা ও ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে অভিভাবকদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। মেসি স্পষ্ট জানান, খুদে ফুটবলারদের ওপর অভিভাবকরা অনেক সময় যে অতিরিক্ত...
ফুটবল•২২ দিন আগে
মানুষ আমাকে লড়াকু ক্রীড়াবিদ হিসেবে মনে রাখুক
লিওনেল মেসি ● মানুষ আমাকে লড়াকু ক্রীড়াবিদ হিসেবে মনে রাখুক
আধুনিক ফুটবলের সমস্ত বড় ট্রফি ও ব্যক্তিগত স্বীকৃতি নিজের নামের পাশে যুক্ত করে রূপকথার মতো এক ক্যারিয়ার কাটিয়েছেন লিওনেল মেসি। আটটি ব্যালনের ড্র কিংবা চারটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য রেকর্ড তার পায়ে গড়াগড়ি খেয়েছে। তবুও ক্যারিয়ারের এই অন্তিম লগ্নে এসে মেসি যেন বিনয়াবনত। আর্জেন্টাইন জাদুকরের চাওয়া, ট্রফি বা পরিসংখ্যানের চেয়ে নিজের নাছোড়বান্দা মানসিকতা ও লড়াইয়ের স্পৃহা দিয়েই ভক্তদের হৃদয়ে বেঁচে থাকতে চান। সম্প্রতি স্পেনের ওভিয়েদো শহরে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স...
ফুটবল•২২ দিন আগে
মেসির কীর্তিতে মুগ্ধ মায়ামি কোচ
মেসির কীর্তিতে মুগ্ধ মায়ামি কোচ
বিশ্বকাপ সেমিফাইনালের পর আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরলেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেষ দিকে তার জোড়া অ্যাসিস্টে জিতেছিল আর্জেন্টিনা। এবারও সেই মাঠে জোড়া গোল করে দেখালেন জাদু।মেজর লিগ সকারের ম্যাচে আজ মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। অপর গোলটি মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বেরতেরামের। ৪৫ মিনিটে মেসির অ্যাসিস্টেই গোল করেছিলেন তিনি। তাতে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্...
ফুটবল•২৮ দিন আগে
কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের
লাউতারোর ইনজুরি ● কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের
আর্জেন্টিনার আক্রমণভাগের নিয়মিত মুখ ও নির্ভরযোগ্য ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসের চোট কপাল খুলতে যাচ্ছে একাধিক তরুণ তারকা খেলোয়াড়ের। বাঁ পায়ের ঊরুর পেশির চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইন্টার মিলানের এই আলবিসেলেস্তে তারকা। ফলে আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার জার্সিতে তার খেলা অনেকটাই অনিশ্চিত। নভেম্বরের উইন্ডোতে বোকা জুনিওর্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং দেশের মাটিতে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা...
ফুটবল•প্রায় ১ মাস আগে
আইএমএফের ঋণের তালিকায় বাংলাদেশ অষ্টম
আইএমএফের ঋণের তালিকায় বাংলাদেশ অষ্টম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে আর্জেন্টিনার। সংস্থাটির কাছে দেশটির বকেয়া ঋণের পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটি ডলার। এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির কাছে বাংলাদেশের বকেয়া ঋণের পরিমাণ ৩৯০ কোটি ডলার, যা ২০২৬ সালের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৮ শতাংশ। আইএমএফের ঋণসংক্রান্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক তালিকায় এ চিত্র উঠে এসেছে। অক্টোবর ২০২৬-এর শুরুর দিকের তথ্য অনুযায়ী, ঋণগ্রহীতার তালিকায় আর্জেন্টিনার পর রয়েছে ইউক্রেন, পাকিস্তান, মিসর ও ইকু...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে