নিকো পাস নয়, আর্জেন্টিনা ফুটবলে আরও দুই নতুন বিস্ময়

লিওনেল ফ্লোরেস এবং আগুস্তিন জিয়াই (বাম থেকে)।
২০২৬ বিশ্বকাপের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল। লিওনেল মেসির অবসরের পর নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন এই স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলার যেমন সুযোগ পেয়েছেন, তেমনই বাদও পড়েছেন প্রতিভাবানরা। সেরকমই দুজনকে নিয়ে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করলেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
‘লস এডুল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুই তরুণ লিওনেল ফ্লোরেস এবং আগুস্তিন জিয়াইকে নিয়ে নিজের বিশেষ অনুভূতির কথা জানান ম্যাক অ্যালিস্টার। বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফ্লোরেসকে নিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘অনুশীলনে সে আমার ওপর খুব ভালো ছাপ ফেলেছে। যতটুকু ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সেখানেও ভালো করেছে। আমার মনে হয়, ভবিষ্যতের জন্য সে খুবই আকর্ষণীয় একটি নাম।’
চলতি মৌসুমে বোকা জুনিয়র্সের হয়ে আলোচনায় আসেন ফ্লোরেস। কোচ ভাস্কো আরুব্যারেনার অধীনে নিজের সামর্থ্যের জানান দিয়ে দ্রুতই জায়গা করে নেন আর্জেন্টিনা জাতীয় দলের বিবেচনায়। কোচ লিওনেল স্কালোনিও তাঁকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে সর্বশেষ তিন প্রীতি ম্যাচেই মাঠে নেমেছেন এই তরুণ। মেসির জাতীয় দলকে বিদায় জানানোর ম্যাচেও তাঁর সঙ্গে খেলার সুযোগ হয়েছে ফ্লোরেসের। তবে আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ফ্লোরেসকে রাখেননি স্কালোনি। একইভাবে বোকা জুনিয়র্সের আরেক তরুণ মিল্টন দেলগাদোকেও পাওয়া যাবে না আর্জেন্টিনা দলে। ১৪ নভেম্বর কোপা আর্জেন্টিনার সেমিফাইনালে বানফিল্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোকা জুনিয়র্সের হয়ে খেলবেন তারা।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বোকা জুনিয়র্সের উদীয়মান তরুণ তারকা লিওনেল ফ্লোরেসকে নিয়ে কথা বলতে গিয়ে জানান, ট্রেনিং এবং সীমিত সুযোগে মাঠে এই ফরোয়ার্ডের পারফরম্যান্স তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছে। মাত্র ১৯ বছর বয়সে চলতি মৌসুমে বোকা জুনিয়র্সের জার্সিতে আলো ছড়িয়েছেন ফ্লোরেস। কোচ ভাস্কো আররুয়াবারেনার অধীনে পারফর্ম করার সুবাদেই লিওনেল স্কালোনির স্কোয়াডে ডাক পান তিনি। এরই মধ্যে বলিভিয়া, বুর্কিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে শেষ তিনটি প্রীতি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ফ্লোরেস, এমনকি খোদ লিওনেল মেসির জাতীয় দলের শেষ বা বিদায়ী ম্যাচেও একসঙ্গে মাঠে ছিলেন এই তরুণ।
এদিকে প্রীতি ম্যাচের দলে সুযোগ পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফুলব্যাক আগুস্তিন জিয়াই। ২২ বছর বয়সী এই তরুণেরও প্রশংসাও করেছেন কাতার বিশ্বকাপজয়ী ম্যাক অ্যালিস্টার, ‘আমি মনে করি জিয়াই এমন একজন খেলোয়াড়, যে মাঠে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং অনুশীলনেই প্রমাণ করেছে সে কোন উচ্চতায় পৌঁছাতে পারে। দলে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এতে সামগ্রিকভাবে স্কোয়াডে এখন প্রতিভার এক দারুণ স্তর তৈরি হয়েছে। এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টি আর আমাদের সঙ্গে নেই, তাই দল হিসেবে আমাদের আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে।’
এদিকে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফর্ম করা এবং জাতীয় দলে নিজের স্থান পাকাপোক্ত করে চলা নিকো পাজকে নিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘নিকো তো আগেই আমাদের সঙ্গে বিশ্বকাপে ছিল। সে কী করতে পারে, তা আমরা সবাই জানি। সে যে এক অনন্য প্রতিভার অধিকারী, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা সবাই তাকে মূল্যায়ন করি এবং সবসময় সাহায্য করার চেষ্টা করি।







