Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফুটবল মাঠে মৃত্যু

শোকবিহ্বল রোনালদো, মেসি ও এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪
শেয়ার করুন:
শোকবিহ্বল রোনালদো, মেসি ও এমবাপ্পে

স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে বিষাদের অন্ধকার। মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। এই মর্মান্তিক মৃত্যুতে বিশ্ব ফুটবলজুড়ে তৈরি হয়েছে গভীর শোক ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মতো মহাতারকারা গভীর শোক প্রকাশ করেছেন।

গত সোমবার স্প্যানিশ সেগুন্দা ডিভিশনে এফসি আন্দোরার মুখোমুখি হয়েছিল তেনেরিফে। ম্যাচের যোগ করা সময়ে ২-২ সমতার মুহূর্তে মাঝমাঠ থেকে তৈরি হওয়া একটি লং-বল ধরতে ছোটেন দে মিগুয়েল। একই সময়ে বলটি বিপদমুক্ত করতে পোস্ট ছেড়ে বেশ খানিকটা বাইরে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। দুজনের মধ্যে এক ভয়াবহ শারীরিক সংঘর্ষ ঘটে এবং ওওনোর হাঁটু সজোরে দে মিগুয়েলের বুকে আঘাত করে।

আরও পড়ুন

ব্র্যাডম্যানের পাশে নিজের নাম দেখা খুবই স্পেশাল

০৪ নভেম্বর ২০২৬

সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন দে মিগুয়েল এবং একটু পরই চেতনা হারান। মেডিকেল টিম মাঠে প্রবেশ করে জরুরি ভিত্তিতে তাকে সিপিআর দেয়। মাঠেই চিকিৎসকরা সাময়িকভাবে মিগুয়েলের হৃদযন্ত্রের স্পন্দন ফেরাতে সক্ষম হলেও হাসপাতালে নেওয়ার পর তাঁর অবস্থার মারাত্মক অবনতি ঘটে। মঙ্গলবার সকালে  তেনেরিফে ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে মিগুয়েলের প্রয়াণের সংবাদটি নিশ্চিত করা হয়।প্রয়াত স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল।ভয়ানক এই ফাউলের কারণে আন্দোরা গোলকিপার ওওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ঘটনার ভয়াবহতায় ফুটবলাররা কান্নায় ভেঙে পড়লে খেলা শেষের আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্প্যানিশ পুলিশ ইতিমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি প্রাতিষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। অভিযুক্ত গোলকিপার হেসুস ওওনোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন

শাস্তির মুখে সেই গোলরক্ষক, হতে পারে ফৌজদারি মামলাও

০৩ নভেম্বর ২০২৬

ফুটবল অঙ্গনের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দে মিগুয়েলের অকালপ্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবেগঘন বার্তা পাঠিয়েছেন। আল-নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো লেখেন, ‘এমন এক ট্র্যাজেডি... কোনো সান্ত্বনা জানানোর ভাষা নেই। নিহতের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি জোগানোর প্রার্থনা করি। তাঁর আত্মা শান্তি কামনা করছি।’

ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি ইনস্টাগ্রামে লেখেন, ‘বলার মতো কোনো ভাষা নেই...। তাঁর পুরো পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। তারা যেন মানসিক শক্তি পান, সেই প্রার্থনা করছি। শান্তিতে ঘুমাও মিগুয়েল।’ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও গভীর দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘অসীম বিষাদ ছেয়ে গেছে। প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না।’

আরও পড়ুন

স্পেনে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু

০৩ নভেম্বর ২০২৬

মৃত্যুকালে মিগুয়েল স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্বের ফুটবল ক্লাবগুলোও আনুষ্ঠানিকভাবে শোকবার্তা প্রকাশ করেছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো বিশ্ববিখ্যাত ক্লাবগুলো অফিসিয়াল বিবৃতিতে মিগুয়েলের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। মঙ্গলবার নির্ধারিত কোপা দেল রে ও কোপা দে লা রেনার কয়েকটি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় বিভিন্ন ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করা হচ্ছে।

লিওনেল মেসিক্রিস্তিয়ানো রোনালদোকিলিয়ান এমবাপ্পেহেসুস দে মিগুয়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার