Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির সতর্কবাণী

অতিরিক্ত প্রত্যাশায় সন্তানের ক্ষতি করছেন অভিভাবকেরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৯
অতিরিক্ত প্রত্যাশায় সন্তানের ক্ষতি করছেন অভিভাবকেরা

সম্প্রতি স্পেনের ওভিয়েদো শহরে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। এ উপলক্ষে স্পেনের ওভিএদোর ‘স্পোর্টস প্যালেস’-এ আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থী ও তরুণ অ্যাথলেটদের মুখোমুখি হয়েছিলেন। অনুষ্ঠানে মেসি নিজের ক্যারিয়ার, সাফল্য-ব্যর্থতা ও ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে অভিভাবকদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

মেসি স্পষ্ট জানান, খুদে ফুটবলারদের ওপর অভিভাবকরা অনেক সময় যে অতিরিক্ত চাপ সৃষ্টি করেন, তা সন্তানদের ভালোর চেয়ে বেশি খারাপ করে। তার ভাষায়, ‘অনেক শিশুর বাবা-মা তাদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করেন এবং বিশাল চাপের মুখে রাখেন। তারা হয়তো বুঝতেই পারেন না যে, সন্তানকে সাহায্য করার বদলে তারা আসলে তাদের ক্ষতি করছেন। সারাক্ষণ আরও ভালো করার তাগিদ দেওয়া এবং চাপ সৃষ্টি করা বাচ্চাদের বিকাশের পথে বড় বাধা।’

আরও পড়ুন

মানুষ আমাকে লড়াকু ক্রীড়াবিদ হিসেবে মনে রাখুক

২৪ অক্টোবর ২০২৬

আর্জেন্টাইন অধিনায়কের মতে, মাঠ বা মাঠের বাইরে—যেখানেই হোক না কেন, বয়সের শুরুতে যেকোনো খেলাকে উপভোগ করাটা সবচেয়ে জরুরি। খেলাকে যখন আনন্দের মাধ্যমে গ্রহণ করা হয়, তখন ভুলের ভয় বা ফলাফলের মানসিক চাপ থাকে না এবং পারফর্ম করাও অনেক সহজ হয়ে যায়। মেসি বলেন, ‘আমরা যখন ছোট থাকি, তখন আমাদের যা করা উচিত তা উপভোগ করতে হবে। আপনি যখন পছন্দের কাজটি ভালোবাসবেন এবং উপভোগ করবেন, তখন নিজের অজান্তেই সেরাটা বেরিয়ে আসবে এবং পুরো বিষয়টি একদম সহজ মনে হবে।’

নিজের ক্যারিয়ারের শুরুর স্মৃতিচারণ করতে গিয়ে মেসি জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত। তবে ১৬ বছর বয়সে যখন বার্সেলোনার মূল দলে রোনালদিনহো, স্যামুয়েল ইতো, জাভি হার্নান্দেজ ও কার্লেস পুয়োলদের মতো কিংবদন্তিদের মাঝে প্রবেশ করেন, তখন লাজুক স্বভাবের কারণে খাপ খাইয়ে নেওয়াটা তার জন্য সহজ ছিল না।

আরও পড়ুন

গোলটি রোনালদো করেছেন নাকি অন্য কেউ?

২৪ অক্টোবর ২০২৬

সেই কঠিন সময়ে জ্যেষ্ঠ খেলোয়াড়দের একটি মূল্যবান পরামর্শই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সিনিয়র খেলোয়াড়েরা তাকে পরামর্শ দিয়েছিলেন, পরিবেশের কথা ভুলে গিয়ে ছোটবেলা থেকে যেভাবে খেলে এসেছে, ঠিক সেভাবেই কোনো চাপ ছাড়া খেলাটি উপভোগ করতে। ক্যারিয়ারের নানা সমালোচনার মুখোমুখি হওয়া নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, জয়ের ক্ষুধাই সাফল্যের চাবিকাঠি। তবে সেটি যেন খেলার আনন্দকে ঢেকে না ফেলে।

আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার হয়ে খেলা অসংখ্য ফাইনাল ম্যাচের অভিজ্ঞতা টেনে মেসি যোগ করেন, ‘ফাইনাল পর্যন্ত পৌঁছানো মোটেই সহজ কাজ নয়। দুটি দল ফাইনাল খেলে, কিন্তু জয়ী হয় একটি দল। পরাজয়ে অভ্যস্ত হওয়া উচিত নয়, তবে হার যে খেলারই অংশ তা মেনে নিতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে। মূল বিষয় হলো লক্ষ্য অর্জনের জন্য আপনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন কি না এবং নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন কি না। আপনি যদি সবটুকু দিয়ে থাকেন, তবে তাতেই আপনার সন্তুষ্ট থাকা উচিত।’

লিওনেল মেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    বনমালী

    বনমালী

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া