মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম দলে ডাক পেলেন কারা

সংগৃহীত ছবি
আর্জেন্টিনার জার্সিটা গত মাসে তুলে রেখেছেন কিংবদন্তি লিওনেল মেসি। তার অবসরের পর নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদসে্যর দল ঘোষণা করলেন কোচ লিওনেল স্কালোনি। সেই নতুন দলে নেই অনেক তারকাই।
দল পুনর্গঠনের প্রক্রিয়ায় রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো ও নিকো গনজালেসদের বাদ দিয়েছেন স্কালোনি। চোটের কারণে নেই লাউতারো মার্তিনেস। অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোও নেই একই কারণে। আর নিষেধাজ্ঞার জন্য দলে নেই লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক অ্যারন আনসেলমিনো। বোকা জুনিয়র্সের যুব পর্যায় থেকে উঠে আসা এই সেন্টার-ব্যাককে নতুন আর্জেন্টিনার রক্ষণের স্তম্ভ ভাবছেন অনেকে। বোকার হয়ে ২০টিরও কম ম্যাচ খেলার পরই ২০২৪ সালে চেলসিতে যোগ দেন তিনি।
আরেক সেন্টার-ব্যাক ২৩ বছর বয়সি মারিয়ানো ত্রোইলো দ্বিতীয়বার ডাক পেলেন দলে। ২০২৫ সালে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
নিকো পাস,মাস্তানতুয়ানোর মত তরুণরা যথারীতি আছেন স্কালোনির দলে। উরুগুয়ের বিপক্ষে ১৩ নভেম্বর ও কোস্টারিকার সঙ্গে ১৭ নভেম্বর প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।
মিডফিল্ডার: এসেকিয়েল ফার্নান্দেস (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো ), এসেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনসো ফার্নান্দেস (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাস (কোমো)।
ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো (ফিওরেন্টিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ)।



