Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লাউতারোর ইনজুরি

কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪
কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের

আর্জেন্টিনার আক্রমণভাগের নিয়মিত মুখ ও নির্ভরযোগ্য ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসের চোট কপাল খুলতে যাচ্ছে একাধিক তরুণ তারকা খেলোয়াড়ের। বাঁ পায়ের ঊরুর পেশির চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইন্টার মিলানের এই আলবিসেলেস্তে তারকা। ফলে আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার জার্সিতে তার খেলা অনেকটাই অনিশ্চিত।

নভেম্বরের উইন্ডোতে বোকা জুনিওর্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং দেশের মাটিতে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে লাউতারোর ছিটকে যাওয়ার খবরে এখন আক্রমণভাগ নতুন করে সাজাতে বাধ্য হচ্ছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

আরও পড়ুন

ফিফা কাউন্সিলে ক্ষমা চেয়েও পার পাননি ইনফান্তিনো

১৬ অক্টোবর ২০২৬

লাউতারোর অনুপস্থিতিতে জাতীয় দলের নাম্বার নাইন পজিশনে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেস। দীর্ঘদেহী এই স্ট্রাইকার চলতি বছর পালমেইরাসের হয়ে ৫৪ ম্যাচে ২৩টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়ে পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে তার অভিষেক হয়েছিল। এরপর গত সেপ্টেম্বরের শেষে বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও তুলে নেন লোপেস। লাউতারোর মতোই নিচে নেমে খেলা ও বল হোল্ড করার দুর্দান্ত ক্ষমতা থাকায় স্কালোনির প্রথম পছন্দ হতে পারেন তিনি।

এছাড়া সম্প্রতি বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে আন্তর্জাতিক অভিষেক ঘটে এএস রোমার ২২ বছর বয়সী ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রোর। বদলি হিসেবে নেমে নিজের দূরপাল্লার শটে বারপোস্ট কাঁপিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। লাউতারো না থাকলে নভেম্বরের দুই ম্যাচে তারও খেলার বড় সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

মেসিবিহীন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা?

১৫ অক্টোবর ২০২৬

যদি লিওনেল স্কালোনি কেবল হুলিয়ান আলভারেসকে প্রধান স্ট্রাইকার হিসেবে রেখে দল সাজানোর সিদ্ধান্ত নেন, তবে আক্রমণভাগ ও উইংয়ে মূল একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে যাবেন বেশ কয়েকজন উদীয়মান তারকা। যাদের মধ্যে রয়েছেন—লেয়োনেল ফ্লোরেস, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ভ্যালেন্তিন বারকো এবং হুলিয়ানো সিমিওনে। পাশাপাশি মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ও রক্ষণের ভারসাম্য আনতে সুযোগ পেতে পারেন এক্সিকিয়েল পালাসিওস ও ইকি ফার্নান্দেসের মতো মিডফিল্ডাররা।


লিওনেল মেসির বিদায়ের পর যখন পুরোপুরি নতুন এক যুগে পা রাখছে আর্জেন্টিনা, ঠিক সেই মুহূর্তে লাউতারোর এই ইনজুরি স্কালোনির জন্য নতুনদের পরখ করে দেখার দারুণ এক সুযোগ তৈরি করে দিল।

লাউতারো মার্তিনেসআর্জেন্টিনালিওনেল স্কালোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ