Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফা কাউন্সিলে ক্ষমা চেয়েও পার পাননি ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১
ফিফা কাউন্সিলে ক্ষমা চেয়েও পার পাননি ইনফান্তিনো

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিন পরই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের একটি প্রস্তাব সামনে আসে। তাতে ফিফার ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিতর্কের মুখে কয়েক দিনের মধ্যে সেই প্রস্তাব বাতিল করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলে বিতর্কিত পরিকল্পনা নিয়ে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। তবে ক্ষমা চেয়েও পার পাননি তিনি। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট জানিয়েছেন, তিনি যদি সব নথিপত্র প্রকাশ না করেন এবং মূল প্রশ্নগুলোর জবাব না দেন, তাহলে ফিফা সভাপতি থাকার যোগ্যতা হারাবেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের স্থগিতাদেশ, ফিফা পিস প্রাইজ (শান্তি পুরস্কার) এবং জাতীয় সংস্থাগুলোর জন্য তহবিল নিয়েও ইনফান্তিনোকে প্রশ্নের মুখে পড়তে হয়।
বৈঠকের কয়েক ঘণ্টা পর ফিফা ইনফান্তিনোর একটি ভিডিও বার্তা প্রকাশ করে। তবে তিনি সংবাদমাধ্যমের সামনে কথা বলতে চাননি।

ভিডিওতে ইনফান্তিনো বলেন,‘প্রথমত, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে আমাদের যে ভুলগুলো হয়েছিল, যা অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে—সেজন্য আমি ক্ষমা চাইছি। তবে মনে রাখতে হবে, এটি কেবল একটি প্রস্তাব ছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। এর উদ্দেশ্য ছিল আমাদের সদস্য সংস্থাগুলোতে ফিফার বিনিয়োগ আরও বাড়ানো।’

তবে ফিফার ভাইস-প্রেসিডেন্ট ডেবি হিউইট বলেন, ‘সবচেয়ে হতাশার হলো, আমরা বিশেষভাবে অনুরোধ করেছিলাম এমন কিছু প্রশ্নের উত্তর পাইনি। আমি প্রশ্ন করেছিলাম,কেন পাব না? তখন আমাদের সেই প্রশ্নগুলো লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। আমি মনে করি, তার প্রশ্নগুলোর জবাব দেওয়া উচিত। তিনি যদি উত্তর না দেন, তবে তিনি ফিফা সভাপতি হওয়ার যোগ্য নন—এটা স্পষ্টভাবে বলা হয়েছে।’

হিউইট আরও যোগ করেন,‘আমি বারবার কাগজপত্রগুলো শেয়ার করার জন্য অনুরোধ করেছি। আমি সেগুলো পাইনি এবং এখনও পাইনি। ফিফার বিশ্বকাপ বিক্রির প্রক্রিয়া যেভাবে ঘটেছে, তার পেছনে কী যৌক্তিকতা ছিল, বালোগানের লাল কার্ড তুলে নেওয়া এবং পিস প্রাইজ নিয়ে নথিপত্র প্রয়োজন। কেবল নথিপত্রগুলো দেখার পরেই বলা সম্ভব যে এতে জড়িত ব্যক্তিদের বিশ্বাস করা যায় কি না।’

হিউইট অবশ্য মেনে নেন ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার মধ্যে ‘কিছুটা অনুশোচনা’ ছিল। তিনি আরও বলেন, ‘ইনফান্তিনো মূলত কাউন্সিলের কাছে বিষয়টি না আনার জন্য ক্ষমা চেয়েছেন। আপনি যদি সত্যিই এত গভীরভাবে অনুতপ্ত হন, তবে কাগজপত্রগুলো আমাদের সাথে শেয়ার করুন।’

ভিডিও বার্তায় এ নিয়ে ইনফান্তিনো জানান, বিভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ‘গঠনমূলক আলোচনার’ পর তিনি সঠিক সময়ে লিখিতভাবে প্রশ্নগুলোর উত্তর দেবেন।


ফিফাইনফান্তিনো২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ