Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিলের এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪
শেয়ার করুন:
ব্রাজিলের এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড!

ফুটবল মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গের দায়ে লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়। তবে ব্রাজিলে এবার শৃঙ্খলাভঙ্গের যে নজিরবিহীন ঘটনা ঘটল, সেটা ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে মারামারির ঘটনায় ম্যাচ চলাকালীন এবং পরবর্তীতে কোচ, খেলোয়াড় ও অফিশিয়াল মিলিয়ে মোট ৫৩টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফুটবল ইতিহাসের যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটিই একসঙ্গে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ড। ঘটনাটি ঘটেছে গত রবিবার ব্রাজিলের মিনাস গেরাইস অনূর্ধ্ব-২০ স্টেট লিগ সেকেন্ড টিয়ারের সেমিফাইনালে। মামোরে এবং উবারলান্দিয়ার মধ্যকার এই ম্যাচটির দ্বিতীয়ার্ধে মামোরে দল ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরই মূলত পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে রূপ নেয়।

আরও পড়ুন

বাংলাদেশের পেস আক্রমণে উইন্ডিজের হাঁসফাঁস

০৫ নভেম্বর ২০২৬

ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী, মামোরের তৃতীয় গোল উদযাপনের সময় তাদের ফরোয়ার্ড দাভি প্রতিপক্ষ উবারলান্দিয়ার ডাগআউটকে লক্ষ্য করে উসকানিমূলক অঙ্গভঙ্গি ও কটূক্তি করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে উবারলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সার্জিও দিয়াজ দো সান্তোস সোজা মাঠে ঢুকে পড়েন এবং দাভিকে আক্রমণ করেন। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব কর্তারা মাঠে নেমে মারামারিতে জড়িয়ে পড়েন।

রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশঘিক মোদেস্তো অফিশিয়াল ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে রীতিমতো হিমশিম খেতে হয়। ম্যাচের নির্ধারিত সময়ে ৩টি লাল কার্ডের পাশাপাশি পরবর্তীতে এই মারামারির জেরে মাঠে থাকা ৪০ জন খেলোয়াড় এবং ৮ জন কোচিং স্টাফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর সঙ্গে উবারলান্দিয়ার দুই বোর্ড সদস্যও বহিষ্কৃত হওয়ায় মোট লাল কার্ডের সংখ্যা গিয়ে ঠেকে ৫৩টিতে!

আরও পড়ুন

৯ গোলে জিতে মিগুয়েলকে গোল উৎসর্গ নিকো পাসের

০৫ নভেম্বর ২০২৬

ম্যাচ চলাকালীন এই নজিরবিহীন সহিংসতার কারণে খেলা প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। রেফারির ম্যাচ রিপোর্টে বলা হয়েছে, মারামারির সময় বিভিন্ন ব্যক্তি তার দিকে তেড়ে এসে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। এই হুমকির ঘটনায় স্থানীয় থানায় মামলাও দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, ম্যাচ শেষে উবারলান্দিয়ার কর্মকর্তারা মামোরে ক্লাবের মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করেন। বিপরীতে মামোরের খেলোয়াড়রাও স্বাগতিকদের ড্রেসিংরুম ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের একটি ম্যাচে অ্যাতলেতিকো ক্লেপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার খেলায় একসঙ্গে ৩৬টি লাল কার্ড দেখানোর ঘটনাটি গিনেস রেকর্ড বুকে সর্বোচ্চ বলে নথিভুক্ত ছিল। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ লিগের এই রোমহর্ষক ও লজ্জাজনক ঘটনা সেই রেকর্ডকেও বহুদূর পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। মাঠের লড়াই ছাপিয়ে সহিংসতা ও শৃঙ্খলাভঙ্গের এমন ঘটনায় অবাক পুরো ফুটবল বিশ্ব।

লাল কার্ডব্রাজিলআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে