Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

ইমানুল সোহান, দিনাজপুর
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

রক্তবালক মো. তৌফিক আহমদ

‎‎মধ্যরাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মো. তৌফিক আহমদ (২৮)। হঠাৎ অপরিচিত নম্বর থেকে আসা ফোন রিসিভ করতেই কান্নাজড়িত কণ্ঠে ‘রক্ত লাগবে’ আওয়াজ। রোগী সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ঠিকানা নিয়েই আড্ডা ছেড়ে ছুটে যান হাসপাতালে। রাত ১টায় রক্ত দিয়ে বাসায় ফেরেন ৩টায়।

‎‎গত ১৩ জুন রাজধানীর ওই হাসপাতালে তিনি ৩১-বারের মতো রক্ত দিয়েছেন। এ ধরনের বহু গল্পের সাক্ষী তৌফিক। এ পর্যন্ত মানুষকে সংগ্রহ করে দিয়েছেন পাঁচ হাজার ব্যাগ রক্ত।

বন্ধুমহলে তিনি পরিচিত ‘রক্তবালক’ হিসেবে। তার এই কাজের শুরু ২০১৭ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন তৌফিক। বর্তমানে ঢাকা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এই যুবক।

‎‎তৌফিক বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার আগের রাতে কিছু সময়ের জন্য মোবাইল ফোনটি বন্ধ রেখেছিলাম। কিছুক্ষণ পর রাত ১১টার দিকে ফোন চালু করতেই একাধিক কল। রিসিভ করতেই ওপার থেকে কান্নাজড়িত কণ্ঠ। প্রয়োজন এবি-নেগেটিভ রক্ত। সড়ক দুর্ঘটনায় আহত রোগী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে।’

‘পরীক্ষার চিন্তা বাদ দিয়ে রাত ২টা পর্যন্ত রক্ত সংগ্রহের চেষ্টা করলাম। অবশেষে মিলেছিল রক্ত। সে যাত্রায় সৃষ্টিকর্তার কৃপায় প্রাণে বেঁচেছিলেন একজন। এভাবে বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটা সময় কেটেছে রক্ত নিয়ে। এ কাজ করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হয়েছে কিন্তু মানুষের ভালোবাসা, দোয়া ও অনুপ্রেরণা জুগিয়েছে’ যোগ করেন তিনি।

‎তৌফিক আগামীর সময়কে বলেছেন, ‘যখন ফোনে রোগীর শারীরিক অবস্থার কথা শুনি, তখনই রক্ত সংগ্রহে নেমে পড়ি। আর রোগী সুস্থ হলে আনন্দ পাই। ৯ বছরে একাই ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছি, এখনো করে যাচ্ছি। যত দিন সুস্থ থাকব, তত দিন এই কাজ করে যাব।’

‎‎তৌফিকের বন্ধু রুমি নেমানের কথা, ‘তৌফিক এমন ছেলে, যে অনেক সময় নিজের খাওয়ার টাকা দিয়ে অন্যের জন্য রক্ত সংগ্রহ ও রক্তের ব্যাগ কিনে দেয়। এ রকম অসংখ্য ঘটনার সাক্ষী আমি। এমন একজন বন্ধুর জন্য আমরা গর্ববোধ করি। এমন কিছু মানুষের জন্য পৃথিবীটা আজও সুন্দর আছে।’

‎‎‎‎‘ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আমার অস্ত্রোপচারের সময় এ-পজিটিভ রক্তের প্রয়োজন পড়ে। তৌফিক ভাই ফোন পেয়েই হাসপাতালে এসে রক্ত দেন। তার কল্যাণে বড় ক্ষতি থেকে রক্ষা পাই’— আগামীর সময়কে বলছিলেন বগুড়ার শাহজানপুর ‎উপজেলার আয়েশা আক্তার (৩৫)।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তৌফিক জানালেন, ‘রক্ত দিন জীবন বাঁচান’— স্লোগান নিয়ে একটি ওয়েবসাইট চালুর ইচ্ছা আছে তার। যেখানে সারা দেশের রক্তদাতাদের নামের তালিকা থাকবে, যেখান থেকে দেশের সব জেলার মানুষ উপকৃত হবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুনের ভাষ্য, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যারা অন্যের উপকার করেন, তাদের মধ্যে তৌফিক একজন— যে নিজের অর্থ ও পরিশ্রম দিয়ে মানবতার কাজ করে যাচ্ছে। নিজে রক্ত দিয়ে এবং রক্ত জোগাড় করে দিয়ে মানুষের কঠিন মুহূর্তে সে পাশে থাকছে।

তৌফিকরক্তসড়ক দুর্ঘটনারক্তবালকধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে