Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:০০
দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক টিভি’ (Republic TV)-তে গত ২১ জুলাই “Cross-Border Backing? Bangladesh Jamaat’s 'Unconditional Solidarity' With Jantar Mantar Protest Triggers Foreign Interference Row” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়—ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ দ্বারা সংগঠিত ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সংহতিপত্র বা চিঠি ইস্যু করেছে। প্রমাণের সপক্ষে প্রতিবেদনে উক্ত চিঠির একটি ছবিও যুক্ত করা হয়।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নামে প্রচারিত চিঠিটি সম্পূর্ণ ভুয়া। প্রযুক্তিগত বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে এটি এআই (AI) এবং এডিটিং সফটওয়্যার দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

জামায়াতের অফিশিয়াল মাধ্যম ও চিঠির অসংগতি

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে অনুসন্ধান করা হয়। তবে দলটির কোনো প্রচার মাধ্যমে ভারতে অনুষ্ঠিত আন্দোলন সংক্রান্ত এমন কোনো বক্তব্য, বিবৃতি বা চিঠির সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যমে জামায়াতের চিঠি দাবিতে প্রকাশিত ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করা হলে সেখানে একাধিক গুরুতর ভুল ও অসঙ্গতি ধরা পড়ে। প্রচারিত চিঠিতে ব্যবহৃত লোগোটির সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রকৃত অফিশিয়াল লোগোর কোনো মিল নেই। এমনকি জাল চিঠির লোগোতে দলটির নামের বানানেও স্পষ্ট ভুল রয়েছে।


দলটির অফিশিয়াল পেজে গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত একটি অফিশিয়াল বিবৃতির সাথে আলোচিত চিঠিটি তুলনা করে দেখা যায়, প্রচারিত চিঠির নোটপ্যাডের ডিজাইন, ফন্ট এবং বিন্যাসের সাথে জামায়াতে ইসলামীর অফিশিয়াল নোটপ্যাডের দৃশ্যমান বিস্তর পার্থক্য রয়েছে।

জামায়াতে ইসলামীর অফিশিয়াল প্রতিক্রিয়া


বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পর গত ২১ জুলাই জামায়াতে ইসলামী তাদের অফিশিয়াল এক্স  অ্যাকাউন্টে একটি স্পষ্টীকরণ বার্তা দেয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে জানায় যে, দলটি ভারতের কোনো আন্দোলনের সমর্থনে এমন কোনো চিঠি ইস্যু করেনি। একই সাথে তারা এই ভুয়া চিঠি তৈরি ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


সামগ্রিক তথ্য ও প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘দিল্লির আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে’ দাবিটি সম্পূর্ণ বানোয়াট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এডিটিং টুল ব্যবহার করে জামায়াতে ইসলামীর নামে একটি ভুয়া ও বিকৃত চিঠি তৈরি করে ভারতীয় সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

ভারতের দিল্লিজামায়াতে ইসলামীআন্দোলনককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে