Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:০৯
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

জাপানের দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা নির্ভরযোগ্য অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন বক্তারা। ছবি: সংগৃহীত

জাপানের প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা নির্ভরযোগ্য অংশীদার হতে পারেন বলে মন্তব্য করেছেন বক্তারা। এ লক্ষ্যে বুধবার (২২ জুলাই) টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে বাংলাদেশ দূতাবাস, ব্রেইন স্টেশন-২৩ এবং জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি সেমিনার। এতে অংশ নেন জাপানের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধুত্বের ভিত্তিতে জাপানের বর্তমান জনমিতিক পরিবর্তন এবং দক্ষ পেশাজীবীর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে বিপুলসংখ্যক দক্ষ ও মেধাবী তরুণ রয়েছেন। বি-জেট কর্মসূচি এবং মিয়াজাকি-বাংলাদেশ মডেল কাঠামোর সফল ধারাবাহিকতায় ইতোমধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন সুনামের সঙ্গে। জাপানের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান ও ভবিষ্যৎ জনবল চাহিদা পূরণে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের দক্ষতা কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপক্ষীয় ব্যবসা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার বৈশ্বিক কৌশল বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ইউজি আন্দো এবং সুমিতোমো করপোরেশনের পরিচালক তারো কাওয়াচি। জাপানের প্রযুক্তি বাজারের বর্তমান চাহিদা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ওয়ান টেরেস ইনকরপোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা।

পরে কারিগরি অধিবেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন-২৩ জাপানের প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা এবং রাইসুল ইসলাম। বাস্তব উদাহরণ উপস্থাপনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি, মানোন্নয়ন এবং ব্যয় কমানোর বিভিন্ন সফল দৃষ্টান্ত তুলে ধরেন তারা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্রেইন স্টেশন-২৩-এর প্রতিনিধি কেশো চো এবং এম. জে. ফেরদৌস। সেমিনার শেষে জাপানের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

জাপানবাংলাদেশদক্ষ জনবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার