Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

নির্মাতার বয়ান

আমার ওডিসি

  • হোমারের মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত ‘দি ওডিসি’ নিয়ে গণমাধ্যমে নির্মাতা ক্রিস্টোফার নোলানের বিভিন্ন সাক্ষাৎকারের বাছাইকৃত অংশের অনুবাদ
ক্রিস্টোফার নোলান
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১১
আমার ওডিসি

দি ওডিসি। চলচ্চিত্রকার: ক্রিস্টোফার নোলান

শাশ্বত সত্য বলে একটি ব্যাপার রয়েছে। মানুষ ও মানবসভ্যতা বিষয়ক কোনো কিছু আদতে বদলায় না। হোমারের ‘ওডিসি’র মতো এত পুরনো একটি সাহিত্যকর্মের কাছে ফিরে যাওয়া আমার কাছে ইন্টারেস্টিং। কেননা এটি সত্যিকার অর্থেই পশ্চিমা সাহিত্যের অন্যতম পুরনো ও ভিত্তিমূলক রচনা। প্রায় তিন হাজার বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম এটি পড়ে আসছে। কারণ, এটি চিরন্তন সত্যকে ধারণ করে রেখেছে।

‘ওডিসি’ একই সঙ্গে একটি প্রেমকাহিনি, যুদ্ধকাহিনি এবং ভবিষ্যৎ-কাহিনিও। এটি প্রেম, মৃত্যু, যুদ্ধের প্রভাব ও যুদ্ধশেষে ঘরে ফেরার গল্প। অনন্ত ধারার এই সাহিত্যকর্ম থেকে প্রচুর নাটক, সিনেমা ও অন্যান্য শিল্প-সাহিত্য সৃষ্টি হয়েছে। চিরন্তন সত্যের যে শাশ্বত আবেদন হোমার সৃষ্টি করে গেছেন, এই কাহিনি তার প্রকাশ ঘটিয়েছে।

‘দি ওডিসি’ সিনেমাটি বানাতে গিয়ে সময়ে সময়ে নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে আমাদের। সব বন্দোবস্ত করার পরও গহিন সমুদ্রে এমন একটি প্রাচীন পালতোলা নৌকায় শুটিং করতে বেশ বেগ পেতে হয়েছে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র— ছয়টি দেশে অন লোকেশনে শুটিং করেছি। কেননা, কাহিনি আরও সমৃদ্ধ করতে এবং চরিত্রগুলোর অভিযাত্রা কতটা কঠিন ছিল, তা দৃশ্যবন্দি করে বাস্তব পৃথিবীর ভৌতরূপ ফুটিয়ে তুলতে চেয়েছি। যে বিশ্বাসের ওপর ভর করে তারা একটি মানচিত্রহীন, অচেনা পৃথিবীতে পা বাড়িয়েছিল, তাও দেখানোর প্রচেষ্টা ছিল আমার। শুটিংয়ে এমন সব জায়গায় ছিলাম, সেগুলো সিনেমার কাজের চেয়ে বরং অভিযাত্রাই মনে হয়েছিল।

পৌরাণিক কাহিনি নিয়ে কাজ করাও আমার জন্য ইন্টারেস্টিং ছিল। এমন কাহিনি বেছে নেওয়ার অন্যতম ঝুঁকি হলো আধুনিক দৃষ্টিকোণের সঙ্গে এর ভারসাম্য গড়ে তোলা। আমি মূলত সিনেমা হলের দর্শকের জন্য সিনেমা বানাই। দর্শকই একধরনের প্রতিফলন হাজির করে আমার সামনে। আর আমাকে বলে দেয়, ফিল্মটি কেমন। ফলে আমার কাছে ফিল্মটি মুক্তি দেওয়ার আগ পর্যন্ত নিরীক্ষার শেষ হয় না। এরই অংশ হিসেবে ‘দি ওডিসি’তে দর্শককে ট্রোজানের ঘোড়াটির মধ্যেই রেখে দেওয়ার চেষ্টা চালিয়েছি।

ক্রিস্টোফার নোলানসাক্ষাৎকারওডিসিদি ওডিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়