Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

তুলনা

ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

  • একই চরিত্র সৃজনশীলতার একেক মাধ্যমে একেকভাবে রূপান্তর হয়। ওফেলিয়া তার উদাহরণ
বিষয় চলচ্চিত্র ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১৪
ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

মেলানকলিয়া। চলচ্চিত্রকার: লার্স ফন ত্রিয়া

মঞ্চনাটকে

চরিত্রটির মূল স্রষ্টা ব্রিটিশ কিংবদন্তি নাট্যকার ও কবি উইলিয়াম শেকসপিয়র (২৩ এপ্রিল ১৫৬৪-২৩ এপ্রিল ১৬১৬)। তার বিখ্যাত মঞ্চনাটক ‘হ্যামলেট’-এ (১৫৯৯-১৬০১) ওফেলিয়া হলো ডেনমার্কের একজন অভিজাতবংশীয় নারী, খলনায়ক কিং ক্লাউদিয়াসের প্রধান পরামর্শক পালোনিয়াসের কন্যা, হ্যামলেটকে ছুরিকাঘাত করা লেয়ারটিজের বোন এবং রাজকুমার হ্যামলেটের সম্ভাব্য স্ত্রী। পরিবারের প্রতি অনুরাগ, হ্যামলেটের প্রতি ভালোবাসা এবং পুরুষতান্ত্রিক সমাজের কঠোর বিধিনিষেধের মধ্যে নির্মমভাবে আটকা পড়ে সে ক্রমাগত কূটকৌশলের শিকার হয়। তাতে একপর্যায়ে উন্মাদ হয়ে যায় এবং অবশেষে পানিতে ডুবে মৃত্যু ঘটে তার। এই সলিলসমাধি ঘটে নাটকটির চতুর্থ অঙ্কের সপ্তম দৃশ্যে; মঞ্চের বাইরে। রানী গার্ট্রুডের বর্ণনা থেকে জানা যায়, ফুল তোলার সময় একটি স্রোতধারায় বা ছোট নদীতে পড়ে গিয়েছিল ওফেলিয়া। মুহূর্তটির চিত্রকল্পে রয়েছে, তার পোশাক ক্ষণিকের জন্য চারদিকে ছড়িয়ে পড়ে তাকে জলপরীর মতো ভাসিয়ে রেখেছিল। তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার কণ্ঠে ছিল গান।

ওফেলিয়া। চিত্রশিল্পী: জন এভারিট মিলেইচিত্রকলায়

মঞ্চনাটকের চরিত্র হলেও স্থিরচিত্রে ওফেলিয়ার নাম এলেই চোখে ভেসে ওঠে যে ছবি, সেটি উনিশ শতকের ব্রিটিশ প্রভাবশালী চিত্রশিল্পী জন এভারিট মিলেইর (৮ জুন ১৮২৯-১৩ আগস্ট ১৮৯৬) আঁকা। ‘ওফেলিয়া’ (১৮৫১-১৮৫২) চিত্রকর্মটিতে এই চরিত্রকে একটি সবুজ স্রোতে চিত হয়ে ভেসে থাকতে দেখা যায়। তার হাত দুটি ওপরের দিকে ওল্টানো, ঠিক ডুবে যাওয়ার আগের এক শান্ত মুহূর্তে সে যেন জমে গেছে। থোকা থোকা ফুটে থাকা ফুলগুলো প্রকৃত অর্থে উৎস নাটক থেকে বিভিন্ন অর্থ বহন করে। কেননা, পপি ফুল মৃত্যুর প্রতীক আর বেগুনি ফুল বিশ্বস্ততার প্রকাশ ঘটায়।

চলচ্চিত্রে

‘ডগমা ৯৫’ চলচ্চিত্র আন্দোলনের অগ্রদূত এবং প্রখ্যাত ডেনিশ চলচ্চিত্রকার লার্স ফন ত্রিয়া (৩০ এপ্রিল ১৯৫৬-) মহাপ্রলয়ভিত্তিক কল্পবিজ্ঞান ধারার চলচ্চিত্র ‘মেলানকলিয়া’র (২০১১) একটি দৃশ্যে মিলেইর চিত্রকর্মের পুনর্সৃষ্টি করেছেন। চলচ্চিত্রটির শৈল্পিক, ধীরগতির সূচনাপর্ব এবং এর প্রচারণামূলক পোস্টারগুলোতে মূল চরিত্র জাস্টিনকে (কার্স্টেন ডানস্ট অভিনীত) বিয়ের সাদা পোশাক পরে নদীতে ভেসে যেতে দেখা যায়; ‘ওফেলিয়া’ চিত্রকর্মের অনেকটা হুবহু ভঙ্গিতে। তার হাতে ধরা থাকে ফুলের তোড়া। শেকসপিয়রের চরিত্রটি যেখানে দুঃখ ও উন্মাদনায় মারা গেছে, সেখানে ফন ত্রিয়া এই চিত্রকল্পকে তীব্র গুরুতর বিষণ্নতার একটি চরম রূপক হিসেবে ব্যবহার করেছেন। ‘হ্যামলেট’-এ ওফেলিয়া হলো উন্মাদনার শিকার হওয়া এক নিষ্ক্রিয় চরিত্র; এর বিপরীতে ‘মেলানকলিয়া’র জাস্টিন বরং পৃথিবীর অনিবার্য ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে সবচেয়ে স্পষ্টবাদী, শান্ত এবং বাস্তবতাকে মেনে নেওয়া এক দৃঢ় চরিত্রে রূপ নিয়েছে।

মঞ্চনাটকচিত্রকলাওফেলিয়াসৃজনশীলতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে