Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ছয় দলের সারা বছরের ক্রিকেট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২
ছয় দলের সারা বছরের ক্রিকেট

সংগৃহীত ছবি

রবিবার ঢাকার এক হোটেলে জমকালো আয়োজনে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রকল্প; যার নাম ডি থ্রি বা ডোমেস্টিক থ্রি। সংক্ষেপে ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণের প্রতিযোগিতাকে এক ছাতার নিচে নিয়ে আসার এ উদ্যোগের নাম ডি থ্রি। যেখানে ছয়টি দল বছর জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে চার দিনের ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ ও ২০ ওভারের ম্যাচে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আগামীর সময়কে জানিয়েছেন কবে, কোথায় হবে কোন সংস্করণের খেলা।

ওয়ালটন, সিটিজেনস ব্যাংক, এইস ব্লু স্টার, সেভেন রিংস সিমেন্ট, ফরচুন গ্রুপ আর একমি; দেশের এই ছয় করপোরেট প্রতিষ্ঠান তিন বছরের জন্য পেয়েছে ছয় দলের মালিকানা। প্রতিটি দলে সদস্য সংখ্যা হবে ২৩। এই ২৩ ক্রিকেটার থেকেই তাদের তিন সংস্করণের জন্য বানাতে হবে দল এবং সেখান থেকে একাদশ, যারা অংশ নেবে তিন সংস্করণের আলাদা আলাদা তিনটি টুর্নামেন্টে; ডি থ্রি টি-টোয়েন্টি, ডি থ্রি ওয়ানডে এবং ডি থ্রি ফোর ডে।

আগামীর সময়কে কাউসার বলেছেন, ‘ডিসেম্বরের ১৩ থেকে ৩১, এ সময়ের ভেতর আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টটা শেষ করে ফেলতে চাই। জাতীয় দলের খেলোয়াড়দের প্রাপ্তি সাপেক্ষে হয়তো দিন একটু এদিক-ওদিক হতে পারে।

খেলা শুরু হবে বরিশালে, পরবর্তীকালে অন্যান্য ভেন্যুতে ম্যাচ হবে।’ টি-টোয়েন্টি সংস্করণে ম্যাচ হবে ১৯টি। সিঙ্গেল লিগ ভিত্তিতে ছয় দল প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে, এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। দুই কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও একটি ফাইনাল, সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ম্যাচ সংখ্যা ১৯।

২০ ওভারের রোমাঞ্চের পর চার দিনের ম্যাচে ধৈর্যের পরীক্ষা। জানুয়ারির ৭ থেকে ফেব্রুয়ারির ২, এ সময়ের ভেতর সাতটি চার দিনের ম্যাচ নিয়ে হবে ডি থ্রির প্রথম শ্রেণির সংস্করণ। ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, গ্রুপ পর্বে সিঙ্গেল লিগের পর দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

মে মাসের ১-২৯, এ সময়ে হবে ডি থ্রির ওয়ানডে অর্থাৎ ৫০ ওভারের ম্যাচের সংস্করণ। এ সংস্করণে মোট ম্যাচ হবে ১৬টি, ছয় দলের সিঙ্গেল লিগের পর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

আজ মঙ্গলবার হবে ডি থ্রির কোচ ও ম্যানেজমেন্ট স্টাফ বাছাইয়ের ড্রাফট, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মূল কোচ ও তিনজন সহকারী কোচ ডেকে নেওয়ার ড্রাফট শুরু হবে দুপুর ২টায়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!