Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ট্রাম্পের সমর্থন চান ইনফান্তিনো, অস্বীকার ফিফার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৮:০৬
ট্রাম্পের সমর্থন চান ইনফান্তিনো,  অস্বীকার ফিফার

সংগৃহীত ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কাছে রাজনৈতিক সমর্থন চাইতে যোগাযোগের চেষ্টা করেছেন এমন দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব খবরকে সম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দিয়েছে ফিফা।

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। প্রায় ১৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের বিরুদ্ধে ফুটবল বিশ্বের বিভিন্ন মহল থেকে তীব্র আপত্তি ওঠে। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হন তিনি।

এর আগে দ্য টেলিগ্রাফ এক সূত্রের মাধ্যমে জানায়, ইনফান্তিনোকে সহায়তা করতে ট্রাম্প তার সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সময়ে ইউরোপে ইনফান্তিনোর বিরুদ্ধে বিরোধিতা আরও জোরালো হয়েছে। বিশেষ করে উয়েফা তার অবস্থান দুর্বল করার সম্ভাব্য উপায় খুঁজছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এদিকে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ইনফান্তিনো কয়েক দফা ফোনে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং দুজনের মধ্যে একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়।

তবে ফিফা এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক দিনে ফিফা সভাপতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা তার সরকারের কোনো সদস্যের সঙ্গে ফোনে কথা বলেননি। এসব দাবি সম্পূর্ণ মনগড়া।‘

চলমান বিতর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইনফান্তিনো। ফিফার এক মুখপাত্রও জানিয়েছেন, আপাতত এ বিষয়ে তার প্রকাশ্যে কথা বলার সম্ভাবনা নেই। তবে ইনস্টাগ্রামে তিনি মরক্কো, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, শ্রীলঙ্কা ও ভুটানের ফুটবল ফেডারেশনগুলোর সমর্থনের বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

জিয়ান্নি ইনফান্তিনোফিফাডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে