Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির আত্মসমালোচনা

আমরা পুরোপুরি অগোছালো ছিলাম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:২৯
আমরা পুরোপুরি অগোছালো ছিলাম

ম্যাচ শেষ হতেই সতীর্থরা যখন শেষ ষোলোতে ওঠার উল্লাসে মাতোয়ারা, অধিনায়ক লিওনেল মেসির চোখে-মুখে তখন একরাশ চিন্তার ছাপ। বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকার পুঁচকে দেশ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের খেলায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে নাকানিচুবানি খেতে হয়েছে, সেটা তিনি মেনে নিতে পারেননি। তাই ম্যাচ শেষে দলের ছন্নছাড়া ফুটবল নিয়ে কোনো লুকোছাপা না করে কড়া আত্মসমালোচনা করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

মেসি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, মাঠের ভেতর দল হিসেবে তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না এবং পরিকল্পনাহীন ফুটবলের কারণেই ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়েছে। তবে এই খামতির মাঝেও দলের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেছেন তিনি। ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে কেপ ভার্দের ট্যাকটিকসের কাছে নিজেদের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করেন মেসি।

আরও পড়ুন

কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

০৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনা দলের প্রেসিং ফুটবল কেন কাজ করেনি, তার কারণ জানিয়ে অধিনায়ক বলেন, ‘আজ আমরা মাঠের ভেতর ভীষণ অগোছালো ছিলাম। আমরা প্রতিপক্ষের ওপর যেভাবে চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম, তা মোটেও পারিনি। আমাদের লাইনগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। যখন ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে সেন্টার ব্যাক পজিশনে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তখন ফুটবলাররা অনেক দূরে ছিল। ওরা আমাদের বল ছাড়াই পুরো মাঠে দৌড় করিয়েছে, কারণ আমাদের প্রেসিং কাজই করেনি।’

মেসি আরও যোগ করেন, ‘২৯ মিনিটে প্রথম গোলটি করার পর ভেবেছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণ চলে এসেছে এবং দল চেনা ছন্দ খুঁজে পাবে। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। কেপ ভার্দে যে কতটা কঠিন প্রতিপক্ষ, তা তাদের আগের ম্যাচগুলোই প্রমাণ করে। স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে যারা হারেনি, তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ ছিল না।’

আরও পড়ুন

প্রতিটা দিন মেসিকে উপভোগ করুন

০৩ জুলাই ২০২৬

কেপ ভার্দের মতো সাড়ে ৫ লাখ জনসংখ্যার একটি দেশ বিশ্বচ্যাম্পিয়নদের ১২০ মিনিট ধরে কাঁপিয়ে দেবে—তা হয়তো অতিউৎসাহি সমর্থকেরা ভাবেননি। তবে মেসি মনে করিয়ে দিলেন, নামের ওপর ভর করে এই বিশ্বকাপে পার পাওয়া অসম্ভব। তার ভাষায়, ‘আমরা কেবল দলের নাম বা অতীত ঐতিহ্য দেখে প্রতিপক্ষকে বিচার করি, কিন্তু ফুটবল মাঠে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয় না। এই বিশ্বকাপটাই এমন—সব দল সমান শক্তিশালী এবং প্রতিটি ম্যাচই চরম কঠিন।’

আগামী মঙ্গলবার আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার আগে দলকে দ্রুত নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কড়া বার্তা দিয়েছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার, ‘আজ আমরা যেমন অনেক ভালো জিনিস করেছি, তেমনি আমাদের ভুলের সংখ্যাও ছিল অনেক। এখন আমাদের প্রথম কাজ হলো ভালোভাবে বিশ্রাম নেওয়া। এরপর এই ম্যাচের ইতিবাচক দিকগুলো মাথায় রেখে নেতিবাচক ভুলগুলো নিয়ে কাজ করতে হবে এবং যত দ্রুত সম্ভব সেগুলো ঠিক করতে হবে।’

আর্জেন্টিনালিওনেল মেসিকেপ ভার্দে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!