Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

এমবাপ্পের পেনাল্টি কৌশল কি ভুল?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৩
এমবাপ্পের পেনাল্টি কৌশল কি ভুল?

মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের চোখধাঁধানো কার্লিং শট আর উসমান দেম্বেলের গোলে ফরাসিদের এই মহোৎসবের রাতে অনেকেই হয়তো ভুলে যাবেন প্রথমার্ধে এমবাপ্পের পেনাল্টি মিসের ঘটনাটি। ম্যাচটি যখন গোলশূন্য, তখন নুসাইর মাজরাউইয়ের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে এমবাপ্পের নেওয়া দুর্বল শটটি অনায়াসে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকার এই পেনাল্টি মিস ফুটবল বিশ্বে নতুন করে একটি পুরোনো বিতর্ককে উসকে দিয়েছে। পেনাল্টি নেওয়ার সময় এই ‘স্টাটার’ বা থেমে-কেটে শট নেওয়ার কৌশলটি কি এবার বন্ধ করার সময় এসেছে?

আরও পড়ুন

এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

১০ জুলাই ২০২৬

থেমে থেমে পেনাল্টি কিক নেওয়া অনেকে ফুটবলবোদ্ধার কাছেই বিরক্তিকর। ফিফার নিয়মানুযায়ী, কিক নেওয়ার ঠিক আগমুহূর্তে সম্পূর্ণ থেমে না গিয়ে রান-আপের মাঝে গতি পরিবর্তন বা নানা কারিকুরি দেখানোর অনুমতি খেলোয়াড়দের রয়েছে। পেলে, হুগো সানচেজ থেকে শুরু করে ব্রুনো গুইমারেস বা হ্যারি কেইনরা এই কৌশল ব্যবহার করেছেন।

তবে এবারের বিশ্বকাপে এই কৌশলের কার্যকারিতা বড় প্রশ্নের মুখে। চলতি বিশ্বকাপে (টাইব্রেকারসহ) নেওয়া ২৬টি ‘স্টাটার’ পেনাল্টির মধ্যে ১১টিই মিস হয়েছে। অর্থাৎ সফলতার হার মাত্র ৫৭ শতাংশ! অন্যদিকে, কোনোরকম ছলাকলা ছাড়া সরাসরি নেওয়া ৩৫টি ‘নন-স্টাটার’ পেনাল্টির মধ্যে ২৪টিই জালে জড়িয়েছে, যার সফলতার হার ৬৮ শতাংশ।

আরও পড়ুন

নরওয়ের হোটেল বদল

১০ জুলাই ২০২৬

সাবেক ইংলিশ স্ট্রাইকার ইয়ান রাইট আইটিভিকে বলেন, 'এই থেমে-কেটে শট নেওয়ার কৌশলটি এখন বুমেরাং হচ্ছে। গোলরক্ষকরা এখন এই চালটি খুব ভালোভাবেই ধরে ফেলছেন।'

এবারের বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করা যেন এক কঠিন যুদ্ধ। টাইব্রেকার বাদে পেনাল্টি মিসের হার ৩০ শতাংশ, যা ১৯৬৬ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। আর টাইব্রেকার মেলালে এই মিসের হার গিয়ে ঠেকছে ৩৫ শতাংশে, যা গত ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন, 'পেনাল্টি নিয়ে এখন এক ধরনের প্রতিযোগিতা চলছে। গোলরক্ষকরা এখন অনেক বেশি দীর্ঘদেহী ও অ্যাথলেটিক। তারা যদি সঠিক দিক অনুমান করতে পারে, তবে নিখুঁত শটও সেভ হয়ে যায়। তাই গোলরক্ষককে বিভ্রান্ত করতেই এই স্টাটার কৌশল ব্যবহার করা হয়। কিন্তু গোলরক্ষকদের কাছেও এখন সব ডাটা আছে। কে কোন দিকে শট নিতে পছন্দ করে, তা তারা আগে থেকেই জানে।'

আরও পড়ুন

বিশ্বকাপে দেশি কোচেই বাজিমাত

১০ জুলাই ২০২৬

ফ্রান্সের জার্সিতে এটি এমবাপ্পের মাত্র দ্বিতীয় পেনাল্টি মিস। ১৬টির মধ্যে ১৪টিতেই তিনি সফল হয়েছেন। তবে তার সামনে এবার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইয়াসিন বুনো, যিনি বিশ্বকাপে ফেস করা ৯টি পেনাল্টির মধ্যে মাত্র ২টিতে গোল খেয়েছেন।

এমবাপ্পের এই পেনাল্টি মিসের পেছনে মাঠের ভেতরের দীর্ঘ অপেক্ষাকেও দায়ী করছেন অনেকে। ফাউল হওয়ার পর ভিএআর চেকের কারণে রেফারি বাঁশি বাজানো পর্যন্ত ৩ মিনিট ১২ সেকেন্ড সময় পার হয়ে যায়। ফরাসি ফুটবল সাংবাদিক জুলিয়েন লরেন্স বলেন, 'এই দীর্ঘ অপেক্ষা এমবাপ্পের চেনা রুটিন ভেঙে দিয়েছিল। পেনাল্টিতে রুটিন ঠিক রাখা খুব জরুরি। এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকাটা তাকে বিভ্রান্ত করেছে, যার ফলে শটটি অত্যন্ত দুর্বল ও সহজ ছিল।'

আরও পড়ুন

ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টাইন রেফারি নিয়ে বিতর্ক

০৮ জুলাই ২০২৬

সাবেক আইরিশ মিডফিল্ডার রয় কিন এই দীর্ঘ অপেক্ষার তীব্র সমালোচনা করে বলেন, 'একজন খেলোয়াড়কে পেনাল্টি নেওয়ার জন্য তিন মিনিটের বেশি সময় দাঁড় করিয়ে রাখা অন্যায়। চাপ কাটাতে সময় হচ্ছে স্ট্রাইকারদের সবচেয়ে বড় শত্রু। এই দীর্ঘ বিরতি আসলে গোলরক্ষককেই সুবিধা পাইয়ে দেয়।'

ইয়ান রাইটের কণ্ঠেও একই সুর, 'যত বেশি অপেক্ষা করতে হবে, নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ তত বেশি বাড়বে।'

মাঠের পারফরম্যান্সে ফ্রান্স বিশ্বজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেওএমবাপ্পের এই মিস ১২ গজ দূর থেকে গোল করার আধুনিক কৌশল নিয়ে দলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

কিলিয়ান এমবাপ্পেফ্রান্সপেনাল্টি২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু