Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সেনেগালের বিপক্ষে পেনাল্টি দেওয়া কি ঠিক ছিল?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫৮
সেনেগালের বিপক্ষে পেনাল্টি দেওয়া কি ঠিক ছিল?

ম্যাচের বয়স তখন ১২৪ মিনিট ৪৪ সেকেন্ড। টাইব্রেকারের পেনাল্টি শুটআউটের জন্য যখন দুই দলের খেলোয়াড়রা মানসিক প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই নতুন নাটক। ভিএআর মনিটরের সামনে দাঁড়িয়ে বেশ দীর্ঘ সময় ইতস্তত করে রেফারি অবশেষে পেনাল্টির বাঁশি বাজালেন। সেনেগালের খেলোয়াড়রা সবাই হতবাক! ইউরি তিলেমান্সের সেই পেনাল্টি গোলে শেষ ষোলো নিশ্চিত করে বেলজিয়াম।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে সেনেগালের এই বিদায়কে ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন- ল্যামিন কামারার সেই চ্যালেঞ্জ কি আদেও পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল? নাকি নকআউটের মতো বড় মঞ্চে সেনেগালের সঙ্গে প্রতারণা করা হলো? ম্যাচ শেষে ফুটবল পণ্ডিত ও সাবেক তারকাদের বিশ্লেষণ কিন্তু রেফারির সিদ্ধান্তের বিপক্ষেই কথা বলছে।

আরও পড়ুন

কেইন বিস্ফোরণে শেষ ষোলতে ইংল্যান্ড

০১ জুলাই ২০২৬

আইটিভির স্টুডিওতে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল সোজাসাপ্টা বলে দিয়েছেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না।’

তার সঙ্গে সুর মিলিয়েছেন আয়ারল্যান্ডের সাবেক কিংবদন্তি অধিনায়ক রয় কিন। রেফারির দীর্ঘ সময় নেওয়া এবং সিদ্ধান্তহীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটি বড্ড কঠোর ছিল। তা ছাড়া, রেফারি স্ক্রিনের সামনে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নষ্ট করেছেন। একজন রেফারির সিদ্ধান্তে দৃঢ়তা থাকা উচিত। কিন্তু তিনি অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।’

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

০২ জুলাই ২০২৬

খেলার মাঠে কামারার সঙ্গে তিলেমান্সের হালকা শরীরী সংঘর্ষ হয়েছিল ঠিকই, কিন্তু নকআউটের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তা পেনাল্টি দেওয়ার মতো গুরুতর অপরাধ ছিল কি না, তা নিয়ে বিতর্ক অন্তহীন। সাবেক ইংলিশ স্ট্রাইকার ডিওন ডাবলিনের মতে, ‘ফুটবল মাঝে মাঝে সত্যিই নিষ্ঠুর।’

সেনেগালিজদের জন্য এই ক্ষত আরও বেশি পুড়ছে কারণ চলতি বছরের শুরুতেই আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে মরক্কোর বিপক্ষেও ঠিক একইভাবে যোগ করা সময়ে ভিএআরের বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল তাদের। সেবার ক্ষোভে দল নিয়ে মাঠ ছেড়েছিলেন কোচ পাপে থিয়াও। এবার মাঠ না ছাড়লেও কান্নাভেজা চোখে বিদায় নিতে হয়েছে তাদের।

আরও পড়ুন

ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ

০২ জুলাই ২০২৬

ম্যাচ শেষে সেনেগাল কোচ পাপে থিয়াও নিজের ক্ষোভ চেপে রেখেই বলেন, ‘আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, এটা ভীষণ কষ্টের। দুর্ভাগ্যবশত আমরা দুই গোলের লিড ধরে রাখতে পারিনি। তবে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। এটাই ফুটবল।’

ফুটবলের নিয়ম মেনে ম্যাচটি হয়তো বেলজিয়াম জিতেছে, আর তিলেমান্স গড়েছেন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দেরিতে (১২৫ মিনিট) গোল করার রেকর্ড। তবে ফুটবল ইতিহাসে ম্যাচটি বারবার আলোচিত হবে ১২৫ মিনিটের সেই পেনাল্টির জন্য। 

সেনেগালবেলজিয়াম২০২৬ ফুটবল বিশ্বকাপপেনাল্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!