Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

এমবাপ্পের গোলকে ‘হ্যান্ডবল’ দাবি মরক্কো কোচের

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৪:৫৫
এমবাপ্পের গোলকে ‘হ্যান্ডবল’ দাবি মরক্কো কোচের

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর যাত্রার সমাপ্তি ঘটেছে। মাঠের লড়াই শেষে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। তার দাবি, কিলিয়ান এমবাপ্পের করা ফ্রান্সের প্রথম গোলটি হ্যান্ডবল আইনে বাতিল হওয়া উচিত ছিল। ম্যাচের গতি নির্ধারণ করে দেওয়া ওই গোলটির বিল্ড-আপে হ্যান্ডবল হওয়ায় তার খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত হয়েছিল বলে জানান এই মরক্কো বস।

ম্যাচের ৬০ মিনিটে প্রথমার্ধের পেনাল্টি মিসের খেসারত চুকিয়ে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নেন এমবাপ্পে। তবে মরক্কো কোচের দাবি, এমবাপ্পের পায়ে বল যাওয়ার ঠিক আগমুহূর্তে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওতের হাতে বল লেগেছিল। ম্যাচ শেষে ‘বিইন স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোর তীব্র সমালোচনা করে ওয়াহবি বলেন, ‘গোলটি হওয়ার সময় আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় সেখানে থমকে দাঁড়িয়ে গিয়েছিল, কারণ তারা পরিষ্কার হ্যান্ডবল দেখেছিল। ওটা নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল! রেফারি কেন বাঁশি বাজালেন না, আমি জানি না।’

আরও পড়ুন

গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে

১০ জুলাই ২০২৬

এই গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ছয় মিনিটের ব্যবধানে উসমান দেম্বেলের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় মরক্কো। বিতর্কিত গোল নিয়ে হতাশা থাকলেও প্রতিপক্ষ ফ্রান্সের বিশ্বমানের স্কিল ও শক্তির প্রশংসা করতে ভোলেননি ৪৯ বছর বয়সী এই কোচ। প্রথমার্ধে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো যেভাবে এমবাপ্পের পেনাল্টি রুখে দিয়েছিলেন, সেটিকে দলের বড় প্রাপ্তি মানছেন তিনি। মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি।ওয়াহবি বলেন, ‘আমাদের মেনে নিতেই হবে যে আমরা অত্যন্ত শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলেছি। প্রথমার্ধে আমাদের বেশ ভুগতে হয়েছে, তবে বুনো পেনাল্টি ঠেকিয়ে আমাদের ম্যাচে রেখেছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক গোছানো ফুটবল খেলেছি, বিশেষ করে বল পজিশন ধরে রাখার ক্ষেত্রে ছেলেরা অনেক পরিণত ছিল।’

আরও পড়ুন

এমবাপ্পের পেনাল্টি কৌশল কি ভুল?

১০ জুলাই ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের হতাশা থাকলেও দল সঠিক পথেই আছে বলে বিশ্বাস করেন কোচ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মরক্কো কোচ বলেন, ‘বিদায়টা নিঃসন্দেহে ভীষণ কষ্টের, আমরা আরও বহুদূর যেতে চেয়েছিলাম। তবে আমাদের এই ইতবাচক ধারাটা ধরে রাখতে হবে। দলে চোটের সমস্যা বা খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি সামাল দিতে আমাদের প্লেয়ার পুল আরও বড় করতে হবে। আমরা এখানেই থেমে যাব না, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাব।’


কিলিয়ান এমবাপ্পেহ্যান্ডবলফ্রান্সমরক্কো২০২৬ ফুটবল বিশ্বকাপ
শেয়ার করুন:
ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার