Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

৮টি অবিশ্বাস্য সেভ

পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৪৩
পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

ম্যাচ শেষে ভোজিনহার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার বিপক্ষে খেলাই যাদের কাছে স্বপ্নপূরণের মতো, সেই কেপ ভার্দেই আজ কাঁপিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ৩-২ ব্যবধানের জয়ে লিওনেল মেসির দল শেষ ষোলোতে উঠলেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। মেসিদের এই ঘাম ঝরানোর পেছনে যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি কেপ ভার্দের আলোচিত গোলকিপার ভোজিনহা। আর্জেন্টিনার বিপক্ষে অন্তত ৮টি গোল তিনি সেভ করেছেন, যার চারটি স্রেফ অবিশ্বাস্য!

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে খেলতে এসে সমর্থকদের মন জিতে নিয়েছে কেপ ভার্দে। তাদের রূপকথার যাত্রার সমার্থক হয়ে উঠেছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শুরুর আগে তিনি বলেছিলেন, ‘আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্ন।’ সেই স্বপ্ন পূরণের রাতে মেসিকে তিনি যেভাবে আটকে রাখলেন, সেটা সারাজীবন মনে রাখবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

আরও পড়ুন

নিজেদের মানচিত্র তুলে ধরেছে কেপ ভার্দে

০৪ জুলাই ২০২৬

পুরো টুর্নামেন্টে ১৮টি সেভ করেছেন ভোজিনহা, যার মধ্যে স্পেনের বিপক্ষে ৭টি এবং আজ আর্জেন্টিনার বিপক্ষে একাই ৮টি নিশ্চিত গোল রুখে দেন। বিশ্বকাপের ইতিহাসে ৪০ বছর বা তার বেশি বয়সে একটি একক টুর্নামেন্টে ভোজিনহার চেয়ে বেশি সেভ করার কীর্তি আছে কেবল ইতালির দিনো জফ এবং ইংল্যান্ডের পিটার শিলটনের। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও প্যারাগুয়ের অরল্যান্ডো গিল এবং কুরাসাওয়ের ইলোয় রুমের পর ভোজিনহাই এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ সেভ করা গোলরক্ষক।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শেষ ৬০ মিনিটে ভোজিনহা একাই লিওনেল মেসির নিশ্চিত ৪টি গোল নসাৎ করে দিয়েছেন। ৬৩ মিনিটে বক্সের মাত্র ৩-৪ গজ দূর থেকে মেসির নেওয়া বুলেট গতির ডান পায়ের শট শরীর দিয়ে রুখে দেন ভোজিনহা। ৭৩ মিনিটে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক যখন জালের ডান কোনা দিয়ে জড়াতে যাচ্ছিল, তখন শূন্যে ঝাঁপিয়ে হাত দিয়ে তা প্রতিহত করেন।

আরও পড়ুন

ঠাট্টায় জন্মানো ‘ভোজিনহা’ নামটাই এখন ইতিহাস

০৩ জুলাই ২০২৬

যোগ করা সময়ে ডিফেন্ডারদের প্রাচীর ভেদ করে মেসির নেওয়া নিচু ফ্রি-কিক নিখুঁত নিশানায় হাঁটু গেড়ে বসে তালুবন্দী করেন কেপভার্দের গোলকিপার। অতিরিক্ত সময়ে বক্সের মাথা থেকে ডিফ্লেক্টেড বলে মেসির নেওয়া আরও একটি দুর্দান্ত শট বাম দিকে ডাইভ দিয়ে পাঞ্চ করে ফিরিয়ে দেন ভোজিনহা। ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে খাদের কিনারে ঠেলে দেওয়া কেপ ভার্দের ফুটবলাররা ম্যাচ শেষে মেতে ওঠেন মেসির সাথে ছবি তোলার আনন্দে। আর বিশ্বজয়ী অধিনায়কও হাসিমুখে মেটান সেই আবদার।

দেশে ফিরে ভোজিনহাকে আপাতত বেকার থাকতে হবে। কারণ, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সাথে চুক্তি শেষ হওয়ার পর এই মুহূর্তে তিনি অফিশিয়ালি কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নন। তবে আর্জেন্টিনা ম্যাচের পর গ্যারি নেভিল বলেন, ‘এই বিশ্বকাপের পর ভোজিনহাকে আর ক্লাবহীন থাকতে হবে না। ও এত শান্ত আর পরিণত! ও এতদিন কোথায় লুকিয়ে ছিল? আমি আর কখনো ছোট দলগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করব না।’ ইয়ান রাইটও একমত হয়ে বলেন, ‘ওর মধ্যে একটা আসল নায়কের এনার্জি আছে।’

ভোজিনহাকেপ ভার্দেআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে