কেপ ভার্দের ছোট্ট দ্বীপে বিকালের আলো নেমে এলে রাস্তাগুলোই হয়ে ওঠে ফুটবল মাঠ। সেখানে বয়সের কোনো হিসাব থাকে না। বড়দের ভিড়ে এক বালক বল নিয়ে নেমে পড়ত। সে হারতে জানত না। বল পায়ে ছিল দুর্দান্ত, জেদ ছিল আরও বেশি। তাই প্রতিদিনই লাথি খেত, ধাক্কা খেত, মাটিতে পড়ে যেত। শেষে অভিমানে চোখ-মুখ লাল করে ছুটে যেত দাদা-দাদির কাছে। এলাকার সবাই তখন হেসে বলত, ‘দেখো, আবার দাদির কাছে নালিশ করতে যাচ্ছে।’ সেই ঠাট্টা থেকেই জন্ম নিয়েছিল একটি নাম— ‘ভোজিনহা’। কেপ ভার্দের ক্রেওল ভাষায় যার অর্থ ‘দাদি’।ওই নামই ছড়িয়ে পড়েছে বিশ্বক...