Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ মাতানো ভোজিনহা এবার জিতলেন শিরোপা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬
শেয়ার করুন:
বিশ্বকাপ মাতানো ভোজিনহা এবার জিতলেন শিরোপা

২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন। বিশ্বকাপের সেই দুর্দান্ত পারফর্মের ধারাবাহিকতা ধরে রেখে এবার জিতলেন চিলিয়ান লিগ ফুটবলের শিরোপা। রোমাঞ্চকর ম্যাচে নিউব্লেন্সকে ২-১ গোলে হারিয়ে লিগের তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করেছে তার দল কোলো কোলো।

চিলানের এস্তাদিও নেলসন ওয়ারসুন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৯২ মিনিটে মার্কোস বোলাদোসের গোলে জয়সূচক লিড নেয় ফের্নান্দো ওর্টিজের শিষ্যরা। তবে শিরোপা নিশ্চিত হতে চলা ম্যাচের একদম শেষ মুহূর্তে আসল নায়কের ভূমিকায় আবির্ভূত হন ভোজিনহা। ৯৭তম মিনিটে বক্সের বাইরে থেকে নিউব্লেন্সের নেওয়া এক জোরালো শট অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে কোলো-কোলোর ৩৫তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেন এই কেপ ভার্দিয়ান তারকা।

আরও পড়ুন

আতলেতিকোকের মাঠে বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

০৯ নভেম্বর ২০২৬

ভোজিনহার চ্যাম্পিয়ন হওয়ার এই গল্পটি কিন্তু সহজ ছিল না। কয়েক মাস আগে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দের নকআউট পর্বে ওঠার রূপকথার নেপথ্য কারিগর ছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। স্পেন ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিপক্ষে অসাধারণ সব সেভ করে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণে পরিণত হন তিনি।

বিশ্বকাপ শেষে নতুন চ্যালেন্জের খোঁজে গত আগস্টে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেন ভোজিনহা। সেখানে মানিয়ে নেওয়ার শুরুটা কঠিন হলেও ধৈর্য ধরে বেঞ্চে অপেক্ষা করার পর সুযোগ পেয়েই মূল একাদশে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। মাত্র চার মাসের ব্যবধানে দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সেরা ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রথম বিদেশি লিগের শিরোপা উঁচিয়ে ধরলেন তিনি।

আরও পড়ুন

রোমাঞ্চকর ড্রয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড

০৯ নভেম্বর ২০২৬

ম্যাচের শেষ বাঁশি বাজার পর আবেগাপ্লুত ভোজিনহা বলেন, ‘আমি আমার এই লিগ শিরোপাটি আমার পরিবার এবং কেপ ভার্দের সকল মানুষকে উৎসর্গ করছি। কোলো-কোলোর সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে কোলো-কোলোতে যোগ দিয়েছিলেন ভোজিনহা, যা চুক্তি বাড়িয়ে আরও এক বছর দীর্ঘ করার সুযোগ রয়েছে। চুক্তি সংক্রান্ত ভবিষ্যৎ পরবর্তীতে নির্ধারিত হলেও ৪০ বছর বয়সে এসে দক্ষিণ আমেরিকান ফুটবলে শিরোপা জেতার এই অবিস্মরণীয় মুহূর্তটি ভোজিনহার ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ভোজিনহাকেপ ভার্দে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে