Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেপ ভার্দে নায়কের কান্না

টাকার অভাবে মাকে নিয়ে বিশ্বকাপে আসতে পারিনি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:১২
টাকার অভাবে মাকে নিয়ে বিশ্বকাপে আসতে পারিনি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি স্পেনের ২৭টি আক্রমণ একাই নসাৎ করে দিয়ে রাতারাতি ফুটবলবিশ্বের নতুন নায়ক বনে গেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষ হতেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক লাফে ৩০ লাখ ছাড়িয়ে গেছে! এমন এক রূপকথার ম্যাচ শেষে পুরো দল যখন উল্লাসে মাতোয়ারা, তখন মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল ব্রাজিলিয়ান বংশোদ্ভুত এই অভিজ্ঞ গোলরক্ষককে।

প্রথমে সবাই এটিকে আনন্দের অশ্রু ভাবলেও ভোজিনহা নিজেই জানান তার পারিবারিক বেদনার গল্প। ম্যাচ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ‘ম্যাচটা শেষ হওয়ার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ছোটবেলা থেকে দাদা-দাদীর কাছে বড় হয়েছি। অথচ জীবনের সবচেয়ে বড় এই মুহূর্তে তারা আমার পাশে নেই। কয়েক বছর আগেই তারা মারা গেছেন। সবচেয়ে বড় কষ্ট হলো, আমার মাও আজ গ্যালারিতে থাকতে পারেননি কেবল ভিসা জটিলতা আর টাকার অভাবে। সময়মতো সব গুছিয়ে উঠতে পারিনি।’

আরও পড়ুন

কেপ ভার্দের নায়ক ৪০ বছরের ‘দাদু’

১৬ জুন ২০২৬

বিশ্বকাপের মতো ক্রীড়াবিশ্বের সর্বোচ্চ মঞ্চে একজন ম্যাচসেরা খেলোয়াড়ের মা কেবল টাকা ও ভিসা সমস্যার কারণে গ্যালারিতে থাকতে পারবেন না- বিষয়টি মেনে নিতে পারছেন না সাবেক ফুটবলার ও সমর্থকেরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার ক্রেইগ ফস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক। একজন খেলোয়াড় এই দিনটির জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করে। আর তার প্রিয় মানুষেরাই গ্যালারিতে থাকার সুযোগ পায় না! যারা তাদের বড় করেছেন, এই পর্যন্ত আসার পেছনে অবদান রেখেছেন, তাদের এভাবে বঞ্চিত করা মোটেও ফুটবল হতে পারে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘স্পেনের বিপক্ষে ম্যাচসেরা হয়েও একজন ফুটবলারকে এই কষ্ট বুকে বয়ে বেড়াতে হচ্ছে, ফুটবল সত্যিই কখনো কখনো বড্ড নিষ্ঠুর!’

আরও পড়ুন

‘আর্জেন্টিনা অন্য সব দলের মতোই সাধারণ’

১৬ জুন ২০২৬

ভোজিনহার আসল নাম জোসিমার জোসে এভোরা ডিয়াস। পেশাদার ফুটবলার হিসেবে তার যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। ২৫ বছর বয়সের আগে কোনো পেশাদার ক্লাবেই সুযোগ পাননি। নিজের অতীত নিয়ে ভোজিনহা বলেন, ‘আমি আমার তরুণ সংস্করণকে বলব নিজেকে নিয়ে গর্ব করতে। আমি কখনো ভাবিনি এই বয়সে এসে এমন রূপকথার অংশ হব। এখন মনে হচ্ছে, আমার সব কষ্ট সার্থক।’

পর্তুগিজ শব্দ ‘ভোজিনহা’- এর অর্থ হলো ‘ছোট দিদিমা বা দাদী’। শৈশবে যখনই ভোজিনহা কোনো ম্যাচ হেরে যেতেন, বড় ছেলেরা তাকে খেপাত এই বলে যে—‘ও এখন বাড়ি গিয়ে তার দাদীর কাছে কাঁদবে।’ সেই থেকে তার নাম হয়ে যায় ভোজিনহা। পেশাদার ক্যারিয়ারে নিজের সেই প্রিয় দাদা-দাদীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামটি জার্সির পেছনে বেছে নেন তিনি।

মায়ের অনুপস্থিতি আর প্রিয়জনদের হারানোর বেদনা বুকে চেপে ভোজিনহা আরও বললেন, ‘আমাদের দলের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের ঐক্য। আমরা সবাই একটা পরিবার, আর এই পারিবারিক বন্ধনই আমাদের মাঠে লড়ার শক্তি জোগায়।’

ভোজিনহাকেপ ভার্দেস্পেন২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব