Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫
মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রিসভায় রদবদলের খবরকে গুজব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় রদবদলের খবরকে গুজব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যেকোনো সময় হতে পারে মন্ত্রিসভায় পরিবর্তন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদ নিয়ে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার আগ পর্যন্ত বিএনপির মহাসচিব দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন তিনি। এখনো বিএনপির মহাসচিব, মন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই ও ভোটের পর নির্বাচিত হবেন একজন। শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন

দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল এবার রাষ্ট্রের সর্বোচ্চ পদে

১৪ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘অহেতুক গুঞ্জন না বলে মানুষের আগ্রহ সৃষ্টি করা ভালো। তবে একটু ধৈর্য ধরেন।’

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে জাহিদ হোসেন বলেন, ‘আপনারা ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে।’

মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘রদবদল একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে স্বাভাবিক প্রক্রিয়া।’ প্রধানমন্ত্রী মনে করলে দলের কাজ ও সরকারের দায়িত্ব আরও ভালোভাবে পরিচালনার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতিসমাজকল্যাণমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!