Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আলজেরিয়ার হুংকার

আর্জেন্টিনা অন্য সব দলের মতোই সাধারণ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০৯
আর্জেন্টিনা অন্য সব দলের মতোই সাধারণ

সংগৃহীত ছবি

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আলজেরিয়া। আর ফিরেই গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ক্যানসাস সিটিতে বুধবারের এই হাইভোল্টেজ ম্যাচের আগে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে আলজেরিয়া দলের কিছু মন্তব্য। লিওনেল মেসির আর্জেন্টিনাকে মোটেই সমীহ করছে না ‘মরুভূমির শিয়ালেরা’। বরং হুংকার দিয়ে তারা জানিয়েছে—আর্জেন্টিনাও অন্য যেকোনো সাধারণ দলের মতোই, যাদের হারানো অসম্ভব কিছু নয়।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে আলজেরিয়ার সিদি মুসা ন্যাশনাল টেকনিক্যাল সেন্টারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম বোমাটি ফাটান দলটির ২৪ বছর বয়সী ডিফেন্ডার রফিক বেলঘালি। হেল্লাস ভেরোনার এই ফুল-ব্যাক বিশ্ব চ্যাম্পিয়নদের বাড়তি সমীহ দেখানোর বিষয়টি এক তুড়িতে উড়িয়ে দেন।

স্পোর্টস মিডিয়া ‘ডিজেডফুট’-এর এক প্রশ্নের জবাবে বেলঘালি সরাসরি বলেন, 'আর্জেন্টিনাও অন্য সব দলের মতোই একটা সাধারণ দল। আমাদের অন্য প্রতিপক্ষের মতোই এই ম্যাচের প্রস্তুতি নিতে হবে।' ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নিয়ে কোনো রকম স্নায়ুচাপে ভুগছেন না জানিয়ে তিনি আরও যোগ করেন, 'আমরা জেতার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ম্যাচটি জেতার মতো সব রকম দক্ষতা আমাদের রয়েছে।' সদ্যই প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আসা আলজেরিয়া দল যে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে, বেলঘালির কথায় তা স্পষ্ট।

বেলঘালির এই আগ্রাসী মন্তব্যের পর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ অবশ্য কিছুটা কূটনৈতিক সুর মেলালেন। তবে নিজের দলের উচ্চাকাঙ্ক্ষার কথা জানাতে ভুল করেননি তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার দায়িত্ব নেওয়া পেটকোভিচ বলেন, 'আর্জেন্টিনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। ওরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবারও শিরোপার অন্যতম দাবিদার। তবে আমরা এখানে স্রেফ অংশ নিতে আসিনি, লড়াই করতে এসেছি।'

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সবচেয়ে বড় কৌতূহল ছিল— লিওনেল মেসিকে আটকানোর জন্য আলজেরিয়ার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? পেটকোভিচ সরাসরি জানিয়ে দিলেন, মেসিকে বোতলবন্দি করার আলাদা কোনো ছক তার নেই। তিনি বলেন, 'মেসিকে আটকানোর বিশেষ কোনো পরিকল্পনা আমার নেই। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের লক্ষ্য।'

ক্যানসাস সিটির প্রেস কনফারেন্স হলের প্রবেশদ্বারে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচের মধ্যে এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। ইতালিয়ান ক্লাব লাৎসিওতে খেলার সময় স্কালোনির কোচ ছিলেন এই পেটকোভিচ। পুরনো শিষ্যের সঙ্গে মোলাকাতের পর পেটকোভিচ অবশ্য মনে করিয়ে দিয়েছেন, অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও মানসিক ও শারীরিকভাবে তার দল চমকে দিতে প্রস্তুত।

বুধবারের এই ব্লকবাস্টার ম্যাচের পর গ্রুপ পর্বে আলজেরিয়ার বাকি দুটি ম্যাচ ২২ জুন সান ফ্রান্সিসকোয় জর্ডানের বিপক্ষে এবং ২৭ জুন ক্যানসাস সিটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে। এখন দেখার বিষয়, মাঠের বাইরে যে হুংকার আলজেরিয়া দিল, মাঠের ভেতরে মেসি-স্কালোনির আর্জেন্টিনা তার কী জবাব দেয়!

আলজেরিয়াআর্জেন্টিনা২০২৬ ফুটবল বিশ্বকাপবিশ্বকাপ উন্মাদনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী