Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিরল রেকর্ড

কোনো ম্যাচ না জিতেই নক-আউটে কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৫:২২
কোনো ম্যাচ না জিতেই নক-আউটে কেপ ভার্দে

কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহা।

ফুটবলে জয়-পরাজয়ের বাইরে ড্র বলে একটা ব্যাপার আছে, সেটাও মাঝেমধ্যে বিস্ময়কর ঘটনার জন্ম দেয়। কখনো কখনো কোনো ম্যাচ না জিতেও ইতিহাস গড়া যায়। চলতি বিশ্বকাপে ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটিই ঘটিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের একটিতেও তারা হারেনি, আবার জেতেওনি। টানা তিন ড্র করে কোনো জয় ছাড়াই গ্রুপ ‘এইচ’ থেকে বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট কেটেছে তারা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার এই দেশটি এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর নিজেদের অভিষেক আসরেই পরাশক্তিদের চোখে চোখ রেখে নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ‘ব্লু শার্কস’রা। তবে তাদের নকআউটে ওঠার পথটি মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে তাদের লড়তে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ান শক্তির বিপক্ষে।

আরও পড়ুন

দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

২৭ জুন ২০২৬

প্রথম ম্যাচেই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং ২-২ ব্যবধানে রোমাঞ্চকর ড্র ছিনিয়ে নেয়। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করে দলটি। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে স্পেন (৭ পয়েন্ট) এর পেছনে থেকে টেবিলের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পা রেখেছে কেপ ভার্দে।


বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দেই নকআউট পর্বে পৌঁছানো সবচেয়ে ছোট দেশ। বিশ্বকাপে ৩ ম্যাচে ৩ ড্র করে পরের রাউন্ডে যাওয়ার ঘটনা একেবারেই বিরল নয়। ১৯৫৮ সালে ওয়েলস, ১৯৯০ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এবং ১৯৯৮ সালে চিলি কোনো জয় ছাড়াই তিনটি ড্র করে গ্রুপ পর্ব পার হতে পেরেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপ ভার্দের নাম। বিপরীতে ২০১০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ৩ ড্র করেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

আরও পড়ুন

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

২২ জুন ২০২৬

গ্রুপ পর্বের এই রূপকথার পর কেপ ভার্দের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। দলটির ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা দেশ হিসেবে ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয়টা অনেক বড় এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করতে জানি।’ কোনো জয় ছাড়া নকআউটে আসা এই ছোট দেশটি লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে কোনো নতুন চমক দেখাতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

কেপ ভার্দেভোজিনহা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব