Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নাম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ২০:৫৬
ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নাম

সংগৃহীত ছবি

কেপ ভার্দের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানের অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহাকে এবার অন্যরকম সম্মান জানানো হয়েছে। স্প্যানিশ গবেষক হেসুস অর্তেয়া সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক মোলাস্ক (শামুকজাতীয় প্রাণী) এর নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনহাই’।

দ্য অ্যাথলেটিক –এর প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার মিলিমিটার দৈর্ঘ্যের লাল রঙের এই সামুদ্রিক সি-স্লাগ প্রজাতিটি এর আগে অজানা ছিল। গবেষক অর্তেয়া তার প্রকাশিত গবেষণাগ্রন্থে নতুন প্রজাতিটির বর্ণনা দিয়েছেন।

ক্যারিবীয় সাগরের কিউবার হাভানা উপকূল ও গুয়াদেলুপ অঞ্চলে প্রাণীটির সন্ধান পাওয়া যায়। বিশ্বকাপ চলাকালে কেপ ভার্দে ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সের পরই গবেষণাপত্রটি প্রকাশ করেন অর্তেয়া। ওই ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক সাতটি সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

গবেষকের ভাষ্য অনুযায়ী, কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই নামকরণ। ২০২৩ সালে দ্বীপদেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে কেপ ভার্দে সরকারের ‘পরিবেশগত মেধা পদক’ পেয়েছিলেন অর্তেয়া। সেই সম্পর্ক থেকেই জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষকের নামে নতুন প্রজাতিটির নাম রাখার সিদ্ধান্ত নেন তিনি।

অবশ্য কোনো ফুটবলারের নামে প্রাণীর নামকরণ এটাই প্রথম নয় অর্তেয়ার। ২০১৯ সালে তিনি সদ্য আবিষ্কৃত একটি ক্ষুদ্র সামুদ্রিক শামুকের নাম রেখেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকা গোলরক্ষক কেইলর নাভাসের নামে।

বিশ্বকাপের পারফরম্যান্সে সামাজিক যোগাযোগমাধ্যমেও আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন ভোজিনহা। টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লাখে।

ফুটবলের মাঠে ইতিহাস গড়ার পর এবার বিজ্ঞানের পাতাতেও নিজের নাম স্থায়ীভাবে লিখিয়ে রাখলেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

ভোজিনহাকেপ ভার্দেহেসুস অর্তেয়াআলদিসা ভোজিনহাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার