কেপ ভার্দের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানের অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহাকে এবার অন্যরকম সম্মান জানানো হয়েছে। স্প্যানিশ গবেষক হেসুস অর্তেয়া সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক মোলাস্ক (শামুকজাতীয় প্রাণী) এর নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনহাই’।দ্য অ্যাথলেটিক –এর প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র চার মিলিমিটার দৈর্ঘ্যের লাল রঙের এই সামুদ্রিক সি-স্লাগ প্রজাতিটি এর আগে অজানা ছিল। গবেষক অর্তেয়া তার প্রকাশিত গবেষণাগ্রন্থে নতুন প্রজাতিটির বর্ণনা দিয়েছেন।ক্যারিবীয় সাগরের কিউবার হাভানা উপকূল ও গুয়াদেলুপ অঞ্চলে প্রাণীটির সন্ধান...